• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দাঁতের চিকিৎসা থেকে রোগ সংক্রমণ

দাঁতের চিকিৎসা থেকে রোগ সংক্রমণ

July 6, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

ডেন্টাল চিকিৎসায় আমাদের দেশ বেশ মানসম্পন্ন। ডেন্টাল শব্দের অর্থ শুধু দাঁত নয়, দাঁত সম্পর্কীয়। অর্থাৎ শিশুদের ২০টি দুধ দাঁত ও বড়দের ৩২টি স্থায়ী দাঁতসহ মাড়ি, মুখের মধ্যের নরম কোষ, চোয়ালের হাড়, হাড়ের সন্ধি, জিহ্বা, তালু, লালা গ্রন্থি, মুখের স্নায়ু (ট্রাইজেমিনাল, ফেসিয়াল নার্ভ) প্রভৃতি অন্তর্ভুক্ত।
আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে যে রক্তবাহিত সংক্রমিত রোগ যেমন, হেপাটাইটিস, যক্ষ্মা, কিছু চর্ম রোগ, এমনকি মরণব্যাধি এইডসের মতো রোগও ডেন্টাল চিকিৎসা থেকে ছড়াতে পারে।
আমাদের দেশে মাত্র ছয় হাজারের মতো অনুমোদিত ডেন্টাল সার্জন এই বিশাল জনগোষ্ঠীর মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা প্রদান করছে। চিকিৎসা পদ্ধতির মধ্যে ‘স্কেলিং’ একটি অতি সাধারণ চিকিৎসা। বেশির ভাগ রোগী দাঁতের অবাঞ্ছিত দাগ বা মাড়ি দিয়ে রক্ত পড়ার চিকিৎসায় স্কেলিং করিয়ে থাকে। যথাযথ জীবাণুমুক্তকরণ পদ্ধতি না থাকলে এই অতি সাধারণ চিকিৎসা থেকেও বিভিন্ন জটিল রোগ সংক্রমিত হতে পারে।
আনন্দের বিষয় হচ্ছে, আমাদের দেশেই এখন সর্বোচ্চ জীবাণু ধ্বংসকারী যন্ত্র অটোক্লেভ সহজলভ্য, সঙ্গে রাসায়নিক পদ্ধতিও রয়েছে।
দাঁতের চিকিৎসায় ব্যবহূত যন্ত্রপাতি যথাযথ জীবাণুমুক্ত কি না, জেনে নেওয়ার অধিকার প্রতিটি রোগীর রয়েছে।

ডা. মো. আসাফুজ্জোহা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৫, ২০১২

Tag: দাঁত, মাড়ি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আমের পুষ্টিগুণ
Next Post:প্রথম ২০ মিনিট ব্যায়াম – সুস্বাস্থ্যের সোজা হ্রস্ব সড়ক

Reader Interactions

Comments

  1. সজিব

    September 9, 2012 at 8:53 pm

    আমার বয়স ২০ আমার দুই মারির শেষে ২-৩ বছর আগে দুইটি দাত ওঠে এবং মারির শেষে র্গতের সৃষ্টি হয়,এখন মাঝে মাঝে মারিতে প্রচন্ড ব্যাথা হয় এবং ফুলে যায় ও পুজ বের হয় ।আমি প্রতিদিন সকালে এবং মাঝে মাঝে রাতে ব্রাস করি ।

    Reply
    • Bangla Health

      December 29, 2012 at 1:25 am

      আক্কেল দাঁত হলে একেবারে তুলে ফেলতে পারেন।

      Reply
  2. জিল্লুর

    May 1, 2013 at 2:48 am

    আমার বাঁ মাড়িতে অনেক দিন ধরে ব্যাথা।ব্যাথার ঔশুধ খেলে ভাল হয়ে যায় কিন্তু আবার কিছুদিন পর ব্যাথা শুরু হয়। এর প্রতিকার চাই।

    Reply
    • Bangla Health

      May 3, 2013 at 3:00 am

      শারীরিক ফিটনেশ বাড়াতে ব্যায়াম করুন নিয়মিত।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top