• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্লাস্টিক বোতলের পানি কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

প্লাস্টিক বোতলের পানি কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

June 9, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে, কারণ এটা মাটির সঙ্গে মেশে না। তাহলে প্রশ্ন ওঠে প্লাস্টিকের বোতলে রাখা পানি পান করলে বা প্লাস্টিকের কৌটায় রাখা খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে কি? এটা তো ঠিক যে ওই সব বোতলের পানি বা কৌটার খাবারে অনেক সময় প্লাস্টিক-প্লাস্টিক গন্ধ পাওয়া যায়, অর্থাৎ অল্পস্বল্প প্লাস্টিক অণু হয়তো খাদ্যে মিশে যায়। তা যায়, তবে এতে কোনো ক্ষতি হয় না বলে খাদ্যবিশেষজ্ঞদের অভিমত। কারণ খাদ্যদ্রব্য বা পানীয় রাখার জন্য প্লাস্টিকের পাত্র বিশেষভাবে তৈরি। ওগুলো কিছুটা নমনীয় করতে যে প্লাস্টিসাইজার ব্যবহার করা হয় তা পানিতে সামান্য দ্রবণীয় এবং তৈলাক্ত দ্রব্যে সামান্য বেশি দ্রবণীয় হলেও পাকস্থলীতে ওদের কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। গবেষণায় দেখা গেছে, প্রাণীদেহে ওদের কোনো সক্রিয়তা থাকে না। তবে যেসব পাত্র সুনির্দিষ্টভাবে খাদ্যদ্রব্য রাখার জন্য নির্ধারিত নয় বা কোনো পাত্রে যদি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে এমন পদার্থ রাখা হয়, তাহলে সেসব পাত্রে খাবার না রাখার জন্য বিজ্ঞানীরা সতর্ক থাকতে বলেন।

আব্দুল কাইয়ুম
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০১২

Tag: আব্দুল কাইয়ুম, খাবার, পাকস্থলী, পানীয়, বিষক্রিয়া

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফলমূল ও খাদ্যে ভেজাল – সচেতনতা জরুরি
Next Post:অস্বাভাবিক অস্ত্রোপচার!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top