• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুর অটিজম বিষয়ে পরামর্শ পাবেন যেখানে

শিশুর অটিজম বিষয়ে পরামর্শ পাবেন যেখানে

April 9, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

ঢাকার শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুবিকাশ কেন্দ্রে অটিজম বিষয়ের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এ ছাড়া ঢাকায় ডা. রওনক হাফিজ, ডা. লিডি হক ও ডা. মল্লিক এবং চট্টগ্রামে ডা. বাসনা মুহুরী অটিজম নিয়ে কাজ করছেন।

ঢাকায় অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এসডব্লিউএসি (সোয়াক), কেয়ারিং গ্লোরি, বিউটি ফুলমাইন্ড এবং এ রকম বেশ কিছু প্রতিষ্ঠান অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছে।
চট্টগ্রামের মির্জাপুল, মুরাদপুরে গত বছরের ২ অক্টোবর থেকে অটিস্টিক চিলড্রেনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্কুলে অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের জন্য প্রেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এই ফাউন্ডেশনের ঢাকার শাখা এ মাস থেকে কার্যক্রম শুরু করেছে। ঠিকানাঃ বাড়ি-৭৪, লাইন-৩, ব্লক-ই, কালশী, মিরপুর-১২।
ফোনঃ ০১৯১-৪৪০৩৩৩১, ০১৯১-৪৪০৩৩৩৪।

প্রশিক্ষণ কেন্দ্র দুটিতে আসনসংখ্যা সীমিত থাকলেও অটিস্টিক শিশুদের বিশেষজ্ঞ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে বাসায় কোন কার্যক্রম কীভাবে পরিচালনা করতে হবে, তা হাতে-কলমে অভিভাবকদের শিখিয়ে দেওয়া হয়।

এই কেন্দ্রটিতে দূর থেকে আসা শিশুর অভিভাবকদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকছে, যেখানে কমপক্ষে একটি পরিবার তিন থেকে সাত দিন অবস্থান করে তাদের অটিস্টিক শিশুকে নিয়ে কী করতে হবে তা শিখে নিতে পারে।

———–
প্রথম আলো, ৯ এপ্রিল ২০০৮

Tag: অটিজম, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গরুর দুধের বিকল্প: রাইস মিল্ক
Next Post:শিশুর স্কুলে যেতে ভয়!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top