• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কমলালেবুর কথা

কমলালেবুর কথা

April 19, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

চারদিকে তীব্র রোদ। আর কখনো বা মেঘ-বৃষ্টির পালা। এভাবে গরম-ঠান্ডাতে অনেকের জ্বর হচ্ছে, ঘাম জমে হচ্ছে কাশি, টনসিলে ইনফেকশন, গলা ব্যথা। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কমলালেবু হতে পারে উপকারী বন্ধু। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’। যেকোনো বয়সের মানুষের জন্য ভিটামিন ‘সি’ প্রতিদিন প্রয়োজন হয়। এই ভিটামিন পানিতে দ্রবণীয়। দেহে জমা হয়ে থাকে না। তাই এর প্রয়োজন মেটাতে প্রতিদিন ভিটামিন ‘সি’জাতীয় খাবার বা ফল খাওয়া উচিত। ভিটামিন ‘সি’ ইনফেকশনজনিত সমস্যা, ঘা, ভাইরাস জ্বর, মাম্পস (একধরনের অসুখ), জলবসন্ত, ত্বকের কাটা-ছেঁড়ার বিরুদ্ধে অবদান রাখে। ত্বক, চুল, নখকে করে উজ্জ্বল ও রোগমুক্ত। লেবুর রস চিনির সঙ্গে খাওয়াতে পারেন। এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যাদের ক্রনিক টনসিলাইটিস হয় বেশি অর্থাৎ যাদের বারবার ও খুব দ্রুত টনসিল ফুলে যায়, ব্যথা হয় তাদের জন্য জরুরি পথ্য কমলালেবু। হূদেরাগের রোগী, উচ্চরক্তচাপ, ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবেন এই ফল। তবে হালকা টক হওয়াই ভালো। বেশি মিষ্টি হলে পরিহার করুন।

গর্ভাবস্থা থেকে মাতৃদুগ্ধ দান পর্যন্ত এই ফল ভীষণ উপকারী। তবে গর্ভাবস্থায় যেসব মায়ের গ্যাসট্রিকের সমস্যা হয় বেশি তারা নিজেদের হজমক্ষমতা বুঝে পরিহার করুন। কিন্তু দেহে (মা ও শিশু) ভিটামিন ‘সি’র ঘাটতি পূরণের জন্য বাতাবি লেবু, পাকা কলা, মিষ্টিকুমড়া ও সব রকম হলুদ রঙের সবজি খাবেন। কমলালেবুতে আরও রয়েছে দেহের জন্য জরুরি ভিটামিন ও পুষ্টি। সব বয়সের জন্য এ ফল উপযোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাই কমলালেবু যাঁরা কিনতে পারবেন না তাঁরা ভাতের সঙ্গে খান এক টুকরা কাগজি লেবু। এই লেবুও যথেষ্ট পুষ্টিকর।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৮, ২০১২

Tag: ফারহানা মোবিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ক্যানসার রোগীর পেলিয়েটিভ কেয়ার
Next Post:বাচ্চার বিছানা ভেজানো অসুখ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top