• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হারনিয়া অপারেশনে ভালো হয়

হারনিয়া অপারেশনে ভালো হয়

April 12, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

হারনিয়া অতি কমন একটি রোগ। জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো এই রোগ হতে পারে। আসলে হারনিয়া একটি সার্জিক্যাল রোগ অর্থাৎ অপারেশন ছাড়া এ রোগ ভালো হবার নয়। সাধারণভাবে হারনিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনালী বা অন্য যেকোনো অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাহিরে চলে আসাকে বুঝায়।

হারনিয়ার কারণ কি কি?

পেট বা এবডোমেন ওয়ালের দুর্বলতাই হারনিয়ার একমাত্র কারণ। এই দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে। যেমন- (১) জন্মগত (২) অপারেশন, আঘাত এবং ইনফেকশন ইত্যাদি।

সবচেয়ে কমন যে হারনিয়া আমরা পেয়ে থাকি তার মধ্যে (১) ইনগুইনাল হারনিয়া এবং (২) ইনসিসনাল হারনিয়া বা অপারেশনের জায়গায় হারনিয়া।

এবার আমরা ইনগুইনাল হারনিয়া নিয়ে আলোচনা করবোঃ

ইনগুইনাল হারনিয়া কোথায় হয়?

কুচকির মাঝামাঝি জত(১,২) ইঞ্চি উপরে এই হারনিয়ার প্রাথমিক অবস্থান।

ইনগুইনাল হারনিয়ার উপস্বর্গঃ

যে কোন বয়সেই এ রোগ হতে পারে

বেশির ভাগ রোগীই পুরুষ।

প্রাথমিক পর্যায়ে রোগীরা বলবে হাঁটা-চলা করলে, ভারী ব‘ উঠালে কিংবা হাঁচি-কাশি দিলে আমার কুচকির উপরটা গোলাকার বলের মত ফুলে উঠে এবং শুয়ে থাকলে এটা চলে যায়। মাঝে মাঝে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। কিছুদিন এভাবে চলার পর গোলাকার ফোলাটি ইসক্রুটামে (অন্ডকোষ থলিতে)- নেমে আসে এবং শুয়ে থাকলে আপনাআপনি পেটের ভিতর শব্দ করে চলে যায়। এভাবে ফোলাটি বড় হতে থাকে এবং মাঝে মাঝে চাপ দিয়ে ভিতরে ঢোকাতে হয়।

চিকিৎসাঃ অপারেশনই হচ্ছে এই রোগের একমাত্র চিকিৎসা। ছোট এবং প্রাথমিক পর্যায়ে অপারেশন করানোই উত্তম। কারণ এতে খরচ কম, ডে কেইস হিসাবে চিকিৎসা করা যায়। মেস লাগানো ছাড়া করা যায় এবং জীবনের ঝুঁকি কম।

অপারেশন না করলে কি কি অসবিধা হতে পারে?

১। ধীরে ধীরে হারনিয়া আকার বড় হবে।

২। চিকিৎসা করা কঠিন ও ব্যায়সাধ্য হবে।

৩। বড় হারনিয়ার ক্ষেত্রে মেস লাগানোর প্রয়োজন হবে।

৪। অবস্ট্রাকটেড হারনিয়া হলে ইমারজেন্সী অপারেশন লাগবে এবং মৃত্যুর ঝুঁকি বাড়বে।

ইনসিসনাল হারনিয়া/অপারেশনের স্থানে হারনিয়া

অপারেশনের পর অপারেশনের স্থানে ইনসিসনাল হারনিয়া দেখা দেয়। রোগী বলবে আমার অপারেশন লাইনটির সম্পূর্ণ স্থানে অথবা আংশিক জুড়ে ফুলে উঠে। বিশেষ করে হাঁটা-চলা, হাঁচি-কাশি বা ভারী ব‘ উত্তোলন করলে এবং শুইলে দেখা যায় না।

ইনসিসনাল হারনিয়া কেন হয়ঃ

(১) ইমারজেন্সী অপারেশন করলে (২) অপারেশনের জায়গা পেকে গেলে এবং (৩) অদক্ষ সার্জন দ্বারা অপারেশন করলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

উপসর্গঃ ইনসিসনাল হারনিয়ার রোগীর ইনগুইনাল হারনিয়া রোগীদের মত একই রকম উপসর্গ ও জটিলতা নিয়ে ডাক্তার-এর কাছে আসে।

চিকিৎসাঃ সার্জারীই একমাত্র চিকিৎসা এবং অপারেশন না করলে ইনগুইনাল হারনিয়ার মত জটিলতার সৃষ্টি হতে পারে।

অপারেশনের পর আবার হতে পারে কি না?

অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিয়ে নিলে আবার হওয়ার সম্ভাবনা খুব কম। অতএব হারনিয়া হলে জরুরিভিত্তিতে সার্জনের শরণাপন্ন হওয়া আবশ্যক।

————————–
ডাঃ এম এ হাসেম ভূঁঞা
জেনারেল ও কলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
দৈনিক ইত্তেফাক, ১২ এপ্রিল ২০০৮

Tag: খাদ্যনালী, হারনিয়া

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ক্লান্ত শরীরের জন্য খাবার
Next Post:ডায়েবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন ডি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top