• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রক্ত বাড়ায় কলার মোচা

রক্ত বাড়ায় কলার মোচা

March 30, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

সবজি বাজারে শোভা পাচ্ছে কলার মোচা। বর্তমান সবজিগুলোর মধ্যে দৃষ্টিনন্দন কলার মোচা আয়রনে ভরপুর। আয়রন দেহে রক্ত বাড়ায়। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে করে শক্তিশালী। ত্বক, চুল ভালো রাখতে এই সবজির আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। এতে ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেশিয়ামের পরিমাণও রয়েছে যথেষ্ট। এই উপকরণগুলো দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা। তবে কলার মোচা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। কলার মোচার খোসা খেতে হয় না। ভেতরের ফুলগুলো খেতে হয়। যেকোনো প্রকার রক্তশূন্যতার জন্য কলার মোচা ভীষণ জরুরি। এ ছাড়া এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’। রাতকানা রোগ আছে এমন শিশুদের জন্য কলার মোচা খুবই দরকারি। গর্ভস্থ শিশুর প্রায় ৭০ ভাগ মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকাকালে হয়ে যায়। তাই যেসব মা কলার মোচা, কাঁচকলার তরকারি নিয়মিত খান, তাঁদের রক্তশূন্যতা সহজে আক্রমণ করে না। হাড়ের জটিল কোনো অপারেশনের পর বা প্লাস্টারের পর এই সবজির আয়রন রক্ত বাড়াতে এবং হাড় দ্রুত শক্তিশালী হতে সাহায্য করে। মেনোপোজ হওয়া নারীদের হাড় শক্ত হওয়ার জন্যও দরকার এই সবজি। বয়স্ক নারী-পুরুষ ও বাড়ন্ত শিশু, খোলায়াড় বা যাঁরা শারীরিক পরিশ্রম বেশি করেন তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ এই সবজি। তাই টাটকা খাওয়াটাই বুদ্ধিমানের কাজ।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১২

Tag: কোষ্ঠকাঠিন্য, ফারহানা মোবিন, ভিটামিন, মস্তিষ্ক, ম্যাগনেশিয়াম, রাতকানা, হিমোগ্লোবিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুর দাঁত সমস্যা
Next Post:দাঁত হোক দাগহীন

Reader Interactions

Comments

  1. prasanta

    March 30, 2012 at 2:48 pm

    খুব ভালো লেগেছে

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top