• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এইডস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

February 15, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচআইভি-এইডস প্রতিরোধে কার্যকর জাতীয় ও বৈশ্বিক প্রয়াসের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘ মহাসচিবের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইচআইভি-এইডসবিষয়ক বিশেষ দূত নাফিস সাদিক গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা জাতিসংঘ দূতকে বলেন, ইউএনএইডসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন বোর্ডে নির্বাচনের সময় থেকে বাংলাদেশ এইচআইভি-এইডস প্রতিরোধের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি বলেন, বাংলাদেশে এইডসে আক্রান্ত হওয়ার হার খুব কম। তবে প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে এই হার বেশি।

প্রধানমন্ত্রী বলেন, এইডস নির্মূলে বিশেষ করে সক্ষমতা গড়ে তোলা এবং অর্থ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন হচ্ছে শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা। তিনি বলেন, চাহিদা খুব কম থাকলেও বাংলাদেশ পর্যায়ক্রমে অ্যান্টি-রিট্রোভাইরাল ওষুধ উৎপাদনে আগ্রহী।
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ১৫, ২০১২

Tag: এইচআইভি, এইডস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রশ্নোত্তর পর্ব – ২ : স্বাস্থ্য সম্পর্কিত ৩৬৪টি প্রশ্ন এবং উত্তর
Next Post:বাংলা একাডেমির বইমেলা – স্বাস্থ্যবিষয়ক বই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top