• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফুলকপির মৌসুম

ফুলকপির মৌসুম

February 9, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

শীতকাল ফুলকপির মৌসুম। ক্যানসার সেল বা কোষকে (ক্যানসারের উপকরণ) ধ্বংস করে ফুলকপি। মূত্রথলি, প্রোস্টেট, স্তন ও ওভারির (ডিম্বাশয়) ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপকারী বন্ধু এই সবজি।
এতে প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে। এই উপাদানগুলোই কাজ করে ক্যানসার সেলের বিরুদ্ধে। প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও ‘এ’র বসতি এই ফুলকপিতে। ভিটামিন ‘সি’ এবং ‘এ’ এই সময়ের অসুখগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। যেমন: জ্বর, কাশি, সর্দি, টনসিলে ইনফেকশন।
আর ভিটামিন ‘এ’ সবার চোখের জন্য ভীষণ জরুরি। ছোট-বড় সবার জন্য বয়ে আনে সুফল। খাবার চিবাতে পারে এমন শিশুদের জন্য চাল-ডালের সঙ্গে ফুলকপি, মিষ্টিকুমড়া, কাঁটা ছাড়ানো ছোট মাছের খিচুড়ি ভীষণ উপকারী।
উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসের রোগীরা কোনোরকম ভীতি ছাড়াই খেতে পারেন এই সবজি। তবে যাঁদের কিডনিতে সমস্যা রয়েছে, তাঁরা ফুলকপি পরিহার করুন।
কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ আমিষ। দুর্বল কিডনি অতিমাত্রায় আমিষ গ্রহণ করতে পারে না।
ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্যসহ পাকস্থলী, কোলন, পায়ুপথ ক্যানসারের বিরুদ্ধে অবদান রাখে। এই সবজি আমাদের দেহে গয়ট্রিন নামের হরমোন বাড়িয়ে দেয়। এই হরমোন গয়টার অসুখ তৈরি করে। তবে সবার নয়। যাঁদের থাইরয়েড গ্ল্যান্ড দুর্বল বা কোনো জটিলতা রয়েছে, তাঁদের ফুলকপি খাওয়া অনুচিত। গলগণ্ড, কিডনির রোগী ছাড়া ফুলকপি সবার জন্য যথেষ্ট উপকারী।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ০৮, ২০১১

Tag: ফারহানা মোবিন, ভিটামিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ক্যানসার যখন মুখে
Next Post:মেডিসিন সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top