• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / লাল মাংসে কিডনি ক্যানসারের ঝুঁকি

লাল মাংসে কিডনি ক্যানসারের ঝুঁকি

December 31, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

লাল মাংস বেশি পরিমাণে খেলে কয়েক ধরনের কিডনি ক্যানসারের ঝুঁকি বাড়ে। মার্কিন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষকেরা এক গবেষণায় লক্ষ করেছেন, লাল মাংস গ্রহণকারী মধ্যবয়স্কদের কিডনি ক্যানসারের ঝুঁকি বেশি। অন্যদিকে, যাঁরা লাল মাংস কম খান, তাঁদের এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। কাবাব বা ঝলসানো মাংসে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। এ জাতীয় রান্না করা মাংস বেশি খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

গবেষক ক্যারি ড্যানিয়েল বলেন, ‘আমেরিকান ক্যানসার সোসাইটি ক্যানসার প্রতিরোধে লাল ও প্রক্রিয়াজাত মাংস সীমিত আকারে গ্রহণের এবং পোড়ানো বা ঝলসানো মাংস কম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আমাদের গবেষণায় প্রাপ্ত তথ্য এ পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

লাল মাংস ও কিডনি ক্যানসারের মধ্যে সম্পর্ক নির্ণয়ে আগে পরিচালিত বিভিন্ন গবেষণায় মিশ্র ফলাফল পাওয়া গেছে।

ড্যানিয়েল ও তাঁর সহকর্মীরা এবার পঞ্চাশোর্ধ্ব প্রায় পাঁচ লাখ মার্কিন নাগরিকের ওপর গবেষণা চালিয়ে উপাত্ত সংগ্রহ করেন। তাঁদের খাদ্যাভ্যাস, মাংস খাওয়ার পরিমাণ এবং গড়ে নয় বছরে তাঁদের নতুন করে ক্যানসার ধরা পড়েছে কি না, তা নির্ণয় করা হয়। এ সময়ের মধ্যে তাঁদের প্রায় এক হাজার ৮০০ জনের কিডনি ক্যানসার ধরা পড়ে। এ হার এক শতাংশেরও কম।

রয়টার্স।
দৈনিক প্রথম আলো।
তারিখ: ৩১-১২-২০১১

Tag: কিডনি, ক্যানসার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নতুন বছরে ভালো থাকুন
Next Post:শীতে বাতের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top