• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের জ্বালাপোড়ায় করণীয়

চোখের জ্বালাপোড়ায় করণীয়

December 28, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

কারণ কী?
 চোখের পানি শুকিয়ে যাওয়া
 চোখের অ্যালার্জি
 বাতরোগ
 চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
 চোখের অপারেশন
 ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
 চোখের কালো মণিতে ভাইরাস সংক্রামণ
 কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
 চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন, এসিড ইত্যাদি
 চোখে ওষুধের রিঅ্যাকশন হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
 চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক অবস্থায় চোখ জ্বলতে পারে।

করণীয়
 রাস্তাঘাটের কালো ধোঁয়া ও ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন।
 চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
 পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
 সালফার-জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের তা বর্জন করতে হবে।
 চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
 চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
 চোখে কেমিক্যাল পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
 চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ জ্বললে ভয় পাবেন না। আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের চিকিৎসা বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।

শামস মোহাম্মদ নোমান
চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৮, ২০১১

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রোগের নাম চিকুনগুনিয়া
Next Post:ভালো থাকুন শীতে

Reader Interactions

Comments

  1. selim khan

    July 26, 2012 at 10:22 pm

    আমার বয়স 22. উচ্চতা 6.2″.গত 5 দিন যাবত অমার চোখ থেকে পানি বের হচ্চে.কোনো বেথা নাই.শুদু 2-3 বার খুলে/বন্দ করলে পানি বের হয়.কি করবো?

    Reply
    • Bangla Health

      September 1, 2012 at 1:49 am

      এলার্জি থেকে হতে পারে।

      Reply
  2. jm

    September 2, 2013 at 10:20 am

    আমার কিছু কিছু সময় মাথা এক পাসে কাত করলে চোখে জল পরে কারণ কী

    Reply
    • Bangla Health

      September 5, 2013 at 3:09 am

      ঘুম কেমন হয়? এলার্জি সমস্যা আছে কিনা?

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top