• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / যোগব্যায়াম: অর্ধবক্রাসন

যোগব্যায়াম: অর্ধবক্রাসন

August 12, 2010 Category: লাইফস্টাইল

পদ্ধতি
 প্রথমে বজ্রাসনে বসুন। দুই পা পেছনের দিকে নিয়ে পায়ের পাতার ওপর ভর দিয়ে বসাটাই বজ্রাসন।
 তারপর আপনার পা দুটি আসনে ছড়িয়ে দিন।
 এবার ডান পা সোজা রেখে বাঁ পা হাঁটুতে ভাঁজ করে ডান পায়ের বাইরের দিকে রাখুন। এ সময় হাঁটু সোজা রাখুন।
 এবার ডান হাত বাঁ পায়ের বাইরের দিকে চাপ দিয়ে রাখুন এবং বাঁ হাত পিঠের মাঝখানে রাখুন ও হাতের তালুটি রাখুন মাটির দিকে।
 শরীর সামনের দিকে টানটান করুন এবং লম্বা করে নিঃশ্বাস নিন। দম ছাড়তে ছাড়তে এবার কোমরের ওপরের অংশ যতটুকু সম্ভব পেছন দিকে বাঁকা করুন।
 দম স্বাভাবিক রেখে এ অবস্থায় ১০ সেকেন্ড স্থির থাকুন।
 দম নিতে নিতে এবার সামনে ফিরে আসুন।
 এবার দুই হাত দুই পায়ের পাশে এনে রাখুন। আপনার বাঁ পা সোজা নিয়ে আসুন অর্থাৎ দুই পা জোড়া করুন। একইভাবে বিপরীত দিকে করুন। আবার আগের মতো বজ্রাসনে চলে আসুন।
 শবাসনে বিশ্রাম নিন। এভাবে পুরো প্রক্রিয়াটি তিনবার করুন।

উপকারিতা
পেট, কোমর ও ঊরুর মেদ কমে এর মাধ্যমে। মেরুদণ্ড ও কোমর ব্যথাও এটির অভ্যাসে কমে যায়। এ আসনটি শরীরের গঠনও সুন্দর করে। ১০ থেকে ২২ বছর বয়স পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় এ আসনটি করলে লম্বা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

মনে রাখুন
যোগব্যায়াম করার সময় সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন। এতে রক্ত সঞ্চালন-প্রক্রিয়া সহজ ও ভালো হয়। খোলামেলা ও আলো-বাতাস আছে এমন স্থানে যোগব্যায়াম করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বের করে নিন যোগব্যায়াম করার জন্য।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১০

Tag: ব্যায়াম

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:কেএফসি ও পিৎজা হাটে নতুন খাবার
Next Post:পাঠকের উকিল – আগস্ট ১০, ২০১০

Reader Interactions

Comments

  1. lia

    September 7, 2012 at 5:14 pm

    ছবি ছাড়া আসন গুলো বুঝতে কষ্ট হয়,উলটো পালটা করার ফলে ব্যাথাও হয়..

    Reply
    • Bangla Health

      October 16, 2012 at 8:15 am

      চেষ্টা করব ছবি দিতে।

      Reply
  2. dhepa

    September 11, 2012 at 11:04 pm

    pictur dele valo hoi

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top