• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ফ্লাট পেটের জন্যে

ফ্লাট পেটের জন্যে

July 13, 2009 Category: লাইফস্টাইল

নানা অসাবধানতা থেকে আপনার পেটের ভুঁড়ি বেড়ে যেতে পারে। নিয়মিত ব্যায়াম এবং পরিমিত খাবারের মাধ্যমে আপনার পেট ফ্ল্যাট করতে পারেন। নারী-পুরুষ উভয়ের জন্যই ভূঁড়ি সমৃদ্ধ পেট দৃষ্টিকটু লাগে এবং চলাফেরার জন্য বিরক্তিকর বিষয়। এটা স্মার্টনেসে ব্যাঘাত ঘটায়।

০ পুষ্টিকর খাবারের পাশাপাশি বিশ্রাম এবং ব্যায়ামের মাধ্যমে পেট ফ্ল্যাট রাখা সম্ভব। ব্যায়াম করার আগে কিছু টিপস্‌ মেনে চলা জরুরি।
০ মেডিক্যাল চেকআপ করিয়ে নিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামের ধরন. উপকরণ বেছে নিন।
০ কতটা ওজন কমাতে চান তা ঠিক করে নিন।
০খাদ্যতালিকা নতুন করে তৈরি করুন। নেশা জাতীয় খাবার পরিহার করুণ চর্বিজাতীয় খাবার কম খান।
০ নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং রাতের ঘুম ঠিক রাখুন। এবার ব্যায়াম করার জন্য আপনি প্রস্তুত হন।

ব্যায়াম-১

০সোজা হয়ে শুয়ে পড় ন। হাত দুটো পাশে রাখুন খেয়াল রাখুন পা দুটো যেন সোজা থাকে
০ দুই পায়ের গোড়ালির মাঝখানে একটা ছোট বল রাখুন। বলটাকে হালকা করে চেপে ধরে পা উপর নিচ করতে থাকুন।
০ ২০ বার পা’দুটো উপর নিচ করুন
০ এরপর এক সাইড থেকে আর এক সাইডে ঘুরতে থাকুন
০ প্রতি সাইড ১০ টা সার্কেল করে ব্যায়াম শেষ করুন।

ব্যায়াম-২

০ সোজা হয়ে শুয়ে পড় ন। আপনার পা দুটোকে ওপরে তুলুন। পা সোজা রেখে এমনভাবে দেওয়ালের সঙ্গে লাগান যাতে আপনার বটম এবং হ্যামস্ট্রিং দেয়াল ছুঁয়ে থাকে। ১ মিনিট এভাবে শুয়ে থাকুন।
০ আপনার হাতের আঙুলগুলোকে ইন্টারলক করে মাথার পিছনে রাখুন। ১০ থেকে ২৫টি ক্রাঞ্জ দেওয়ার চেষ্টা করুন।
০ এবার পা নামিয়ে ফেলে হাত দিয়ে টো ছোঁয়ার চেষ্টা করুন। এই স্টেপটি ১৫ বার করুন।
০ অল্টারনেটলি টো টাচ করুন। ৫ বার করলেই যথেষ্ট।
০ টো টাচের জায়গায় ব্যাক স্ট্রেচ ও করতে পারেন। ব্যায়ামগুলোর সুবিধা
০ আপনার পেট ফ্ল্যাট হবে। অ্যাবডমিনাল মাসেল স্ট্রং হবে।
০ কারও সাহায্য ছাড়াই বাড়িতে একা একা করা যায়।
০ নিজের সুবিধামত ব্যায়ামগুলো মডিফাই করা যায়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ১৪, ২০০৯

Tag: ব্যায়াম

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:মনের জানালা – জুলাই ১১, ২০০৯
Next Post:শাহী ভোজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top