• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পেটের সমস্যায় কলা উপকারী

পেটের সমস্যায় কলা উপকারী

March 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

আমাদের অনেকেরই হয়তো জানা নেই, কলা পেট ফাঁপা বা স্টমাক আপসেট থেকে রক্ষা করতে পারে। যদিও কথাটি অনেকেই বিশ্বাস করতে চাইবেন না; কিন্তু সাম্প্রতিক গবেষণায় এমনটিই দেখা গেছে। গবেষকরা বলছেন, কলা পাকস্থলী থেকে মিউকাস এবং এক ধরনের কোষের উৎপাদনকে উদ্দীপিত করে। যা পাকস্থলীর ঝিল্লি এবং অ্যাসিডের মাঝে পর্দার মতো বাধার কাজ করে। উল্লেখ্য, এই অ্যাসিডই বুক জ্বলা (হার্ট বার্ন) ও পেট ফাঁপার (স্টমাক আপসেট) জন্য দায়ী। তবে সব ক্ষেত্রেই পেট ফাঁপা এবং বুক জ্বলা দূর করতে কলা কার্যকর হবে না। বিশেষ করে পেট ফাঁপাজনিত কারণে কেউ বমি করতে থাকলে কলা এবং কলার মতো অন্য কোনো শক্ত খাবারই তখন দেয়া উচিত হবে না। এসব অবস্থায় তরল খাবারই রোগীকে দেয়া উচিত। তরল খাবারের পর শক্ত খাবার শুরু করতে চাইলে তা কিছুটা মৃদু জাতের হওয়াই বাঞ্ছনীয়। কলাকে সেই মৃদু খাবার হিসেবেই গণ্য করা হয়। বদহজমসহ পেটের গোলমালের ক্ষেত্রে শিশুদের জন্য উপযোগী ব্রাট (বিআরএটি) খাবারেরও অন্যতম একটি উপাদান হচ্ছে কলা। ‘ব্রাট’ হচ্ছে বানানা, রাইটস সিরিয়াল, আপেল সস ও টোস্টের সংক্ষিপ্ত রূপ। অনেক চিকিৎসকই শিশুদের পেটের গোলমালের পর; বিশেষ করে ডায়রিয়ার পর এই ‘ব্‌্রাট’ খাবার শিশুকে খাওয়াতে পছন্দ করেন।

—————–
ডা. সজল আশফাক
দৈনিক নয়া দিগন্ত, ২৩ মার্চ ২০০৮

Tag: ডায়রিয়া, পাকস্থলী, বমি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বাস্থ্যসম্মত চুলের যত্ন
Next Post:মুখে দুর্গন্ধ ও মাঢ়ির রক্তপড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top