• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সম্মেলনে বক্তারা : রোগতত্ত্ব জনস্বাস্থ্যেগুরুত্বপূর্ণ অবদান রাখছে

সম্মেলনে বক্তারা : রোগতত্ত্ব জনস্বাস্থ্যেগুরুত্বপূর্ণ অবদান রাখছে

August 10, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণএকটি বিষয়হচ্ছে রোগতত্ত্ব বা এপিডেমিওলজি।সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস মিলনায়তনে এপিডেমিওলজিক্যালঅ্যাসো-সিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে জনস্বাস্থ্য বিজ্ঞানীরাজনস্বাস্থ্য ব্যবস্থাপনায়রোগতত্ত্বকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য স্বাস্থ্যখাতের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণকরেন।
জাতীয়স্বাস্থ্যনীতিসহ স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরবর্তী খাত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্যরোগতাত্ত্বিক স্বাস্থ্য-ব্যবস্থাপনা জরুরি বলে সম্মেলনে অভিমত প্রকাশিত হয়।রোগতত্ত্ব বিষয়েজাতীয়ও জেলা পর্যায়ে পদ সৃষ্টির মাধ্যমে রোগতত্ত্ববিদদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাত আরও গণমুখীহতে পারে বলেবিজ্ঞানীরাঅভিমত দেন।
সম্মেলনে জাতীয়রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক মাহমুদুর রহমানকে সভাপতি ও জাতীয় রোগ প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর রোগতত্ত্ব বিভাগের সহযোগীঅধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে মহাসিচব করে ইপিএবির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। বিদায়ীমহাসচিব অধ্যাপক সাদিকা তাহিরা খানমসহ প্রবীণরোগতত্ত্ববিদরা দিনভর সম্মেলনে অংশ নেন। অন্যান্যের মধ্যে নিপসমের রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনিসুর রহমান ও সিআইপিআরবির পরিচালক ফজলুর রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিআইএইচএসের পরিচালক লিয়াকত আলী।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১০, ২০১১

Tag: কাশি, ত্বক, মুখ, হাসি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রোজার মাসে খাবারদাবার
Next Post:হৃৎপিণ্ড: গরিমার যন্ত্র, প্রয়োজন পরিচর্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top