• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বাতাবি লেবুর পুষ্টি

বাতাবি লেবুর পুষ্টি

August 2, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

এই মৌসুমের ফল বাতাবি লেবু। ভিটামিন ‘সি’, বিটা ক্যারোটিন আর ভিটামিন ‘বি’তে ভরপুর বাতাবি লেবু। গর্ভস্থ মহিলা, স্তন্যদানকারী মা ও সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য বাতাবি লেবু যথেষ্ট উপকারী। এই ফলে লিমোনোয়েড নামে এক ধরনের উপকরণ রয়েছে যা ক্যানসারের জীবাণুকে ধ্বংস করে। বাতাবি লেবুর রস শরীরের বাড়তি আমিষ ও চর্বিকে ভেঙে আমাদের ওজন কমাতে সাহায্য করে। শিরা-উপশিরার দেয়ালে চর্বি জমতে বাধা দেয়। বার্ধক্য দূরে ঠেলতে ও ইনফেকজনিক সমস্যা (প্রধানত ত্বক, মুখ, জিহ্বা) দূর করতে এই ফল রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
খাবার হজমের জন্য হজমকারী এনজাইম হিসেবে কাজ করে এই লেবুর রস। অতিরিক্ত গরমে আমাদের শরীরে ফোড়া হয়।
যেকোনো চর্মরোগ, ফোড়া, ঘায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এই ফল। অপারেশন বা অস্ত্রোপচারের পরে বাতাবি লেবুর রস অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির বাতাবি লেবু রয়েছে। বেশি পাওয়া যায় লালচে ও সাদা রঙের লেবু। দুটোই ভীষণ উপকারী। গরম, ঠান্ডাজনিত কারণ বা ঘাম জমে যে জ্বর হয়, বাতাবি লেবু তাদের জন্য দরকারি পথ্য। এই লেবু গাছের পাতাও পুষ্টি সরবরাহ করে। তবে কচিপাতা খাওয়া যায়। যাঁরা নিয়মিত এই ফল খান তাঁদের ছোঁয়াচে রোগগুলো সহজে হবে না। তাই সুস্থ থাকতে বাতাবি লেবু খান।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৩, ২০১১

Tag: আমিষ, ক্যানসার, গরম, জিহ্বা, জ্বর, ত্বক, পুষ্টি, ফারহানা মোবিন, বার্ধক্য, ভিটামিন, মুখ, স্তন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চোখের সমস্যা – কোনার একটি শিরা লাল
Next Post:কোলোরেক্টাল ক্যানসার কী?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top