• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মাথাব্যথা ও বমি

মাথাব্যথা ও বমি

July 27, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ১৮, কলেজে পড়ি। প্রায় দুই বছর ধরে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড মাথাব্যথা হয়। আর মাথাব্যথার সময়কিছু খেলে বমি হয়। বিশেষ করে মাথার সামনের দিকে বেশি ব্যথা করে এবংচোখ লাল হয়। আমি দুই মাস আগে একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে ‘ডিসোপ্যান ০.৫’ এবং ‘ইনডেভার ৪০’ ওষুধ খাওয়ার পরামর্শ দেন। ওষুধগুলো খাওয়ার পর ও মাথাব্যথা ও বমি হয়েছে।আমার ভয় কোনো জটিল অসুখ হলো কিনা। কী করলে আমার সমস্যা কাটিয়ে উঠতে পারব?
নাম-ঠিকানা প্রকাশেঅনিচ্ছুক

পরামর্শ: একদম ভয় পাওয়ার কিছু নেই। এটা খারাপ ধরনের অসুখ না। একজন চক্ষুবিশেষজ্ঞের কাছেগিয়েচোখ দেখিয়েনিন। সঙ্গে সাইনের একটি এক্স-রে করানোও দরকার।আপাতত স্টেমিটিল ৫ এমজি সকালে খাবারের আগে খেতে থাকবেন।বেশি মাথাব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন। অতিরিক্ত টেনশন পরিহার করুন। ধূমপানে অভ্যস্ত থাকলে ত্যাগ করুন।

পরামর্শ দিয়েছেন এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, অধ্যাপক
মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২৭, ২০১১

Tag: এ বি এম আবদুল্লাহ, টেনশন, ধূমপান, প্যারাসিটামল, বমি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সন্তানের চশমা পরিবর্তনে মা-বাবার করণীয়
Next Post:প্রস্রাবের সমস্যা

Reader Interactions

Comments

  1. aminul haque

    August 1, 2011 at 1:00 am

    amar chalere age 2/6 month fever hole bomi bomi

    Reply
    • Bangla Health

      August 2, 2011 at 9:24 pm

      খুব দেরী না করে ভালো একজন ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন।
      গরমের দিন, তাই আপাতত চেষ্টা করুন ছেলেকে শীতল পরিবেশে রাখতে।

      Reply
  2. Minhajur Rahman

    August 20, 2011 at 2:37 am

    আমার বয়স ১৫. আমার মাথায় জায়গায় জায়গায় চুল নেই. টাক এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জানালে খুব খুসি হব

    Reply
    • Bangla Health

      August 29, 2011 at 4:08 pm

      কদমছাঁট কাট দিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। মাথায় গরম পানি দেবেন না একেবারেই। কিছু ভেষজ চিকিৎসা পদ্ধতি আছে তবে সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে সন্দেহ থাকায় রিকমেন্ড করতে পারছি না। চুল একেবারেই উঠে যেতে থাকলে সেগুলো নিজ দায়িত্বে করে দেখতে পারেন।

      Reply
  3. শোয়েব

    October 10, 2011 at 11:32 pm

    ১.৫-২ বছর ধরে আমার মাথার পিছনে বাম পাশে একটি নির্দিষ্ট জায়গায় মাঝে মাঝে খুব ব্যাথা করে। খারাপ কোন খবর শুনতে হবে এই ভয়ে ডাক্তার এর কাছে যাচ্ছি না।

    Reply
    • Bangla Health

      October 13, 2011 at 3:09 am

      বনের বাঘে খায় না, মনের বাঘে খায়- বলে একটা কথা আছে। মানসিক ভয় নিয়ে সারা জীবন বাস করার চাইতে নিশ্চিন্তে অল্পদিন বেঁচে থাকাও কিন্তু কম সুখের নয়। আপনার উচিত ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেয়া। মাঝে মাঝে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই ভয়ের কিছু আসে বলে মনে হয় না।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top