• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সকালের নাস্তা চিন্তাশক্তি বৃদ্ধি করে

সকালের নাস্তা চিন্তাশক্তি বৃদ্ধি করে

March 16, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সকালের নাস্তা যেন বাদ না যায়। একাধারে ১২ ঘণ্টা কিছুই খাননি এমনটি যেন কখনো না হয়, বিশেষ করে সকালের নাস্তা যেন কিছুতেই বাদ না পড়ে। সকালবেলা নাস্তার মাধ্যমে শরীরে কিছু গ্লুকোজ সঞ্চিত হয় এবং কিছুটা রক্তে বিচরণ করে যা সারারাত ধরে ব্যবহৃত হতে থাকে শরীরের জ্বালানি হিসেবে। সকালের নাস্তার পর অবশ্যই শরীরটা ভালো বোধ হবে, চিন্তাশক্তি সুন্দরভাবে পরিবাহিত হতে থাকবে। কিন্তু সকালের নাস্তা না খেলে মস্তিষ্ককে ধোঁয়াটে ভাব নিয়ে চলতে হবে। আর ধোঁয়াটে মস্তিষ্ক নিয়েই যদি দিনটা শুরু হয় তাহলে কাজকর্মে অমনোযোগিতার জন্য অবশেষে পস্তাতেই হয়। একই অবস্থা হতে পারে যদি লাঞ্চ কিংবা ডিনার কোনো কারণে বাদ পড়ে যায়। ব্রিটিশ জার্নাল অব ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যেসব লোক কম ক্যালরিযুক্ত (১ হাজার ক্যালরির নিচে) খাবার গ্রহণ করে তারা মোটামুটি পরিমাণ ক্যালরিযুক্ত খাবার গ্রহণকারীদের তুলনায় কম স্মৃতিশক্তি সম্পন্ন, কম মনোযোগী ও কম সজাগ মস্তিষ্কের হয়ে থাকে। এই বিষয়ে গবেষকদের অনুমোদন হলো ক্ষুধা না থাকলেও আপনাকে সকালে কম করে হলেও কিছু খেতে হবে। এতে করে দিনের শুরুতেই মস্তিষ্ক থাকবে সজাগ ও সতর্ক।

——————–
দৈনিক নয়া দিগন্ত, ১৬ মার্চ, ২০০৮
ডা. নায়লা শারমিন

Tag: গ্লুকোজ, মস্তিষ্ক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্যারাফাইমোসিস: পুরুষের স্বাস্থ্য সমস্যা
Next Post:শরীর ও মনের অসুখ বিষণ্নতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top