• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভালো থাকুন গরমে উৎসবে

ভালো থাকুন গরমে উৎসবে

April 21, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

এই গরমকালের উৎসব-পার্বণ উপভোগ করতে চাইলে শরীরটা তো সুস্থ রাখতে হবে। গরমে নিজেকে মানিয়ে নিতে তাই জেনে নিন কিছু তথ্য।
 এই গরমে খেতে হবে অল্প পরিমাণে। আধপেটা খেয়ে কি উঠে যেতে হবে? তা কেন। অল্প করে বারবার খান। নিরোগ যাঁরা সকালের খাবারে একটু মিষ্টি রাখুন, কিংবা ফলের রস। কর্মক্ষমতা বেড়ে যাবে অনেক।
 দুপুরের খাবারে সালাদ রাখুন নিত্যদিন। সালাদের খনিজ উপাদান রক্তের ঘনত্ব কমিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
 ত্বকের পোড়া ভাব দূর করতে সবুজ চা খুব উপকারী। খেতে পারেন এক চামচ পেঁয়াজের রস। সূর্যরশ্মিতে ত্বকের কোষে যে ক্ষত হয়, সেটি সারিয়ে তুলতে পেঁয়াজের রস খুব কার্যকর।
 এ সময়টায় ঝাল খাবার খাওয়ার অভ্যাস করুন। ঝাল শরীরকে সাময়িক উষ্ণ করে শীতল করতে সাহায্য করবে।
 গরম আবহাওয়ায় শরীর থেকে অতিরিক্ত জল বের হয়ে যায়। প্রয়োজনীয় চাহিদা মেটাতে দৈনিক আট থেকে দশ গ্লাস জল পান করুন।
 দৈনিক খাবারের তালিকায় গরু ও খাসির মাংসের পরিমাণটা কমিয়ে দিন। মাছ খান প্রচুর। কোনো বাধা নেই।
 এড়িয়ে চলুন অতিরিক্ত ঠান্ডা খাবার আর কোমল পানীয়। এটি হজমে যেমন বিরূপ প্রভাব ফেলে, তেমনি শরীরের নিজস্ব তাপ নিয়ন্ত্রণ-প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে।

 সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১১

Tag: গরম, পানীয়, সিদ্ধার্থ মজুমদার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গ্রীষ্মকালীন ফল বাঙ্গি
Next Post:ফুসফুস ক্যানসার প্রতিরোধ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top