• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বরই বার্তা

বরই বার্তা

April 7, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

আমাদের কাছে একটি পরিচিত ফলবরই। বাংলাদেশেই রয়েছে এর বিভিন্ন প্রজাতি। বরইয়ের ভিটামিন ‘সি’ গলার ইনফেকশনজনিত অসুখ (যেমন: টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠান্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলেযাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া) দূর করে। যকৃতের ওপর বরইয়ের কর্মতর‌্যাপরতা অনেক বেশি। বরই যকৃতের কাজ করার শক্তিকে বাড়িয়েদেয়।এই ফলটির রস অ্যান্টি-ক্যানসার ড্রাগ হিসেবে ব্যবহূত হচ্ছে।অর্থার‌্যা এই ফলে রয়েছে ক্যানসার সেল, টিউমার সেল, লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারী। রক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, ব্রঙ্কাইটিস—এসব অসুখ দ্রুত ভালো করে বরই।

রুচি বাড়ানোর জন্যও এই ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌসুমি জ্বর, সর্দি-কাশির বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ। নিদ্রাহীনতা দূর করে এই ফল। স্ট্রেস হরমোনের নিঃসরণের মাত্রা কমায় বরই। স্ট্রেস হরমোন মানুষের মনে অবসাদ আনে, দুঃখ-কষ্টের পরিমাণ বাড়িয়ে নিদ্রাহীনতা তৈরি করে। বরইয়ের খোসা খাবার হজমে সাহায্যকরে।শুকানো বরই যথেষ্ট পুষ্টিকর, কিন্তু টাটকার তুলনায় এতে পুষ্টির পরিমাণকম। উচ্চমানের ভিটামিন ‘এ’র বসতি রয়েছে বরইয়ে। আর ওজন নিয়ন্ত্রণ ও কোলস্টেরল কমানোর জন্য রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা।

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১১

Tag: কাশি, ক্যানসার, গলা, জিহ্বা, টনসিল, টনসিলাইটিস, টিউমার, ডায়রিয়া, ডায়াবেটিস, নিদ্রা, পুষ্টি, বরই, ভিটামিন, রক্তচাপ, হিমোগ্লোবিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও করণীয়
Next Post:চোখ ভালো রাখতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top