• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঠান্ডা দূর করে মধু

ঠান্ডা দূর করে মধু

January 19, 2011 Category: স্বাস্থ্য সংবাদ

মধু প্রায় সবারই প্রিয়খাবার। এই খাবারে রয়েছেশরীরে তাপ উৎপাদনের তীব্র ক্ষমতা। তাই ঠান্ডায় মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে। মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দূর করে।
চা, কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি, কাঁশি, জ্বর জ্বর ভাব, টনসিল, নাক দিয়ে পানি পড়া, জিহ্বার ঘা (ঠান্ডাজনিত) ভালো হয়। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। মধুর গুরুত্বপূর্ণউপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। শিশুদের ছয় মাস বয়সের পর থেকে অল্প করে (তিন-চার ফোঁটা) মধু নিয়মিত খাওয়ানো উচিত। এতে তাদের পুরো দেহের বৃদ্ধি, মানসিক বিকাশ ভালো হবে। তবে মধু নিয়মিত খাওয়াতে হবে এই ঠান্ডা ঋতুতে, গরমের সময় নয়।মধু সবার শরীরে গরম তৈরি করে। যেকোনো বয়সের মানুষ অধিক পুষ্টির আশায় বেশিমধু খেলে ডায়রিয়া হয়েযাবে। তবে বড়দের তুলনায় বাড়ন্ত শিশুদের (বিশেষ করে যারা স্কুলে যায়) জন্য পরিমাণে মধু বেশি প্রয়োজন।
মধুতে নেই কোনো চর্বি। তবে অতিরিক্ত মিষ্টির জন্য ডায়াবেটিস, হূৎপিণ্ড ও উচ্চরক্তচাপের রোগীদের মধু বর্জনীয়।
গবেষণায় প্রমাণিত হয়েছেযে মধুতে রয়েছে উচ্চশক্তিসম্পন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত মধু ও সুষম খাবারে অভ্যস্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি কর্মক্ষম ও নিরোগ হয়েবেঁচে থাকে। রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছেমধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে। শিশুদের দুর্বলতা দূর করার জন্যমধুতে রয়েছে জিংক ও ফসফরাস। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহূত হয়।পুষ্টিমূল্য বিচারে মধু হোক আপনার নিত্যসঙ্গী।

ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৯, ২০১০

Tag: কফ, জ্বর, ফারহানা মোবিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তরতাজা সকালে
Next Post:হাঁটা হলো শ্রেষ্ঠ ব্যায়াম চাপ নেই, নিখরচা

Reader Interactions

Comments

  1. guest

    January 7, 2012 at 3:34 pm

    মধু কোন সময়-এ খা্ওয়া ভাল? খালি পেট অথবা ভরা পেট, সকাল অথবা দপুর এরকম কোন নিয়ম আছে কিনা? deails জানাবেন।

    Reply
    • Bangla Health

      January 12, 2012 at 6:31 am

      আলাদা কোনো নিয়ম বা সময় নেই। চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। যেমন রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে একটু মধু।

      Reply
  2. সুমন

    July 20, 2012 at 11:54 am

    আমি সুমন,আমি দুই দিন আগে বুকের বামপাশে ব্যথা পেয়েছি এবং ঐ ব্যথায় আমার জ্বর এসেগেছে। আমি রোলাক,নাপা এক্সটা খেয়েছি কিন্তু জ্বর ব্যথা কোনটাই পুরোপুরি যাচেছ না,আমি হাড়ে ব্যথা পেয়েছি,কি করনীয় জানান

    Reply
    • Bangla Health

      August 28, 2012 at 8:49 pm

      ডাক্তার দেখানো উচিত।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top