• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুরক্ষায় শসা

সুরক্ষায় শসা

December 22, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

শসা সেই আদ্দিকাল থেকেই এদেশে। প্রায় সব ব্যস্ত এলাকায় শসাওয়ালাদের অবাধ ঘোরাফেরা। নগরবাসীও চলার পথে কাজের ফাঁকে শসাওয়ালাদের কাছেঢুঁ মারেন। পেটে ক্ষুধা, রাস্তায়জ্যাম, বাড়ি ফিরতে ঢের দেরি তো খাও শসা। শখ করে কিংবা হেলাফেলা করে যেভাবেই খাওয়া হোক না কেন, শসা কিন্তু শরীরের জন্য ভারী উপকারী। এক গবেষণায়বলা হয়েছে, উচ্চ রক্তচাপে যারা ভোগেন শসা তাঁদের জন্যভালো ওষুধ। নিয়মিত শসা খেলেরক্তচাপ স্বাভাবিক মাত্রায়ফিরে আসে। শসা ভিটামিন সি-এর খুব ভালো উৎস। খনিজ মলিব ডেনামও আছে প্রচুর পরিমাণ।এ ছাড়া শসায়আছে ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফলয়েট, পাচক আঁশ এবংম্যাগনেসিয়াম। আবার সারা দিনে কাজের চাপে খাওয়া হয়ে ওঠেনি কিছুই। পুরোনো সেই গ্যাস্ট্রিকের ব্যথাটা একটু একটু করে জানান দিচ্ছে। এখানেও কিন্তু শসা। গ্যাস্ট্রিক এবংডিওডেনাল আলসারের চিকিৎসায় শসার রস খুব উপকারী। এ তো গেল রোগশোকের কথা। যারা সৌন্দর্যসচেতন শসা তাদের কাছে বাড়তি কিছু। শসার রসে আছে সিলিকন। যা ত্বকের রং ও স্বাস্থ্যউন্নত করে। তা ছাড়া এতে পর্যাপ্ত প্রাকৃতিক জল থাকায়দেহে জলের মাত্রা বাড়ায়যা উজ্জ্বল ত্বকের জন্য খুব জরুরি।

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৮, ২০১০

Tag: আলসার, উচ্চ রক্তচাপ, ক্ষুধা, গ্যাস্ট্রিক, ত্বক, পটাশিয়াম, পা, ভিটামিন, রক্ত, সিলিকন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মনের জানালা – ডিসেম্বর ১১, ২০১০
Next Post:দাঁতের সমস্যা – ইমপ্লান্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top