• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দাঁতের সমস্যা – দাঁতে গর্ত

দাঁতের সমস্যা – দাঁতে গর্ত

December 1, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ২৪ বছর। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে আমার একটি দাঁতে গর্ত হয় এবং ধীরে ধীরে সেটি বড় হতে থাকে। খাবার খেলে প্রচণ্ড ব্যথা হয়। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতে বেশি ব্যথা করে। পরে চিকিৎসকের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই।
এখন অন্য পাশের কয়েকটি দাঁত একইভাবে আক্রান্ত হয়ে অর্ধেক ভেঙে গেছে। আর বাকিটুকু কালো হয়ে গেছে। মাঝেমধ্যে মাড়ি ফুলে ওঠে। কখনো কখনো পুঁজ হয়। ফলে খাবার খেতে সমস্যা হয়। এ অবস্থায় পরামর্শ দিলে উপকৃত হব।
নাম প্রকাশেঅনিচ্ছুক
ঢাকা।

পরামর্শ: আপনার দাঁতে ক্ষয়রোগ হয়েছে। দীর্ঘদিন ধরে এ ক্ষয়রোগ থাকায় আস্তে আস্তে দাঁত ও মাড়িতে থাকা নরম কোষ, মজ্জা, স্নায়ু প্রভৃতি আক্রান্ত হয়েছে।
এ কারণে মাড়ি ফুলে ব্যথা হচ্ছে ও পুঁজ বের হচ্ছে। আপনার দাঁতের এ অবস্থায় শুধু ফিলিং করলে কাজ হবে না।
এখন আপনার একমাত্র চিকিৎসা রুট ক্যানেল। সেই সঙ্গে দাঁতে ক্যাপ করিয়ে নিতে হবে। আপনি দেরি না করে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন। ভালো হয়েযাবেন।

পরামর্শ দিয়েছেন সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৩, ২০১০

Tag: গরম, দাঁত, পা, পুঁজ, মাড়ি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মনের জানালা – নভেম্বর ২৭, ২০১০
Next Post:কোমল পানীয় কোমল নয়

Reader Interactions

Comments

  1. হাসান মাহিন

    November 29, 2017 at 8:43 pm

    আমার ডান পাশের বড় দাঁত গর্ত হয়ে গেছে। এতদিন চলছিল। একদিন আমি শুকনা আলু খাওয়ার সময় হঠাৎ করে সামান্য অংশ ভেঙে যায়। ঐ ভাঙা দাঁতটা ডাক্তারের কাছে গিয়ে ফেলে দি। কয়েকদিন পর খেয়াল করলাম সামান্য একটু ভাঙা রয়ে গেছে। এখন আমি কি করতে পারি। দাঁত কি পুরোটা ফেলে দিতে হবে নাকি শুধু ভাঙা অংশটা ফেলে দিলে হবে?

    Reply
    • Bangla Health

      December 4, 2017 at 7:58 am

      বলছিলেন একটু ভাঙা অংশ রয়ে গেছে। ব্যথা হলে ওটা ফেলে দেয়াই ভালো।

      Reply
  2. Emran

    May 13, 2020 at 3:09 pm

    Amar daate onekdin age daat venge gorto hoye gesilo majhe majhe daate betha hoto kinto akhon koekdin hoi amar daater niche marite betha hosse .ai mohorte ami ki korte pari?amar daate ki infection hoye gelo?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top