• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের সমস্যা

চোখের সমস্যা

September 15, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ৩২ বছর। দুই চোখের ওপরের পাতা অবিরাম লাফায়। বিশেষ করে বাঁ চোখের ওপরের পাতা। প্রায় তিন বছর হলো এ সমস্যায় ভুগছি। মাঝেমধ্যে ২০-২৫ দিন ভালো থাকে আবার শুরু হয়। ঘুমের মধ্যেও এমন হয়। অসহ্য অবস্থায় আছি। চক্ষুবিশেষজ্ঞের পরামর্শে দিনে তিনবার বিওভিট বড়ি খেয়েছি। কোনো সমাধান হয়নি। চিকিৎসক পরীক্ষা করে দেখেছেন, দৃষ্টিশক্তির কোনো সমস্যা নেই। আগে অনিদ্রা ছিল। বর্তমানে কিছুটা স্বাভাবিক। তবে আমার বেশির ভাগ সময় কঠিন দুশ্চিন্তা আর হতাশায় কাটে। আমি ঘুমের ওষুধ খেতে পারি না। মেজাজ খিটমিটে হয়, রাগ ওঠে, শরীর দুর্বল লাগে। দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব।
শাখী
শেরপুর, বগুড়া।

সমাধান: চোখের পাতা এমনিতেই লাফাতে পারে। তবে চোখের পাতা লাফানোর জন্য তিনটি কারণ ভাবা হয়; যথা ১. চোখের পাওয়ারজনিত সমস্যা, ২. থাইরয়েড গ্রন্থির অসুখ, ৩. দুশ্চিন্তা। এই সম্ভাব্য তিন কারণের ভেতর চোখের পওয়ারজনিত সমস্যাটি আপনার নেই। দুশ্চিন্তার কথা জানিয়েছেন কিন্তু থাইরয়েড গ্রন্থির অসুখ সম্পর্কে জানাননি। বলা দরকার, থাইরয়েড গ্রন্থির অসুখের জন্য অনিদ্রা, দুশ্চিন্তা, খিটমিটে মেজাজ ইত্যাদি হতে পারে। কাজেই আপনার উচিত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

পরামর্শ দিয়েছেন
মো. শফিকুল ইসলাম
চক্ষুবিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Tag: ঘুম, চোখ, দুশ্চিন্তা, দৃষ্টিশক্তি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অন্দরে ঈদ
Next Post:গরমে জ্ঞান হারালে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top