• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের সমস্যা – চোখের লেন্স এলোমেলো

চোখের সমস্যা – চোখের লেন্স এলোমেলো

August 26, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ১৭ বছর। আমি এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। ২০০৪ সালের ৯ এপ্রিল আমি ডান চোখে আঘাত পাই তারকাঁটা দিয়ে। এরপর আমার চোখের লেন্স এলোমেলো হয়ে যায়। স্থানীয় চিকিৎসক পরামর্শ দেন অপারেশনের। ২০০৪ সালের ২১ এপ্রিল ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশন করাই। অপারেশনের পরও আমি চোখে ঝাপসা দেখি। উল্লেখ্য, অপারেশনে আমার চোখে কোনো লেন্স সংযোজন করা হয়নি। আমি বর্তমানে বাঁ চোখ দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এতে কি কোনো সমস্যা হবে? যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমি এ মুহূর্তে কী করতে পারি, পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
ফারুক আবদুল্লাহ, ঠাকুরগাঁও সরকারি কলেজ।

সমাধান: আপনার চোখের অপারেশন হয়েছে ২০০৪ সালে। অপারেশনের পর আমার ধারণা, ইসলামিয়া হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে সময় সময় চোখ দেখানোর জন্য আসেননি। যাই হোক, যেহেতু কৃত্রিম লেন্স সংযোজন করা হয়নি, সে কারণে ঝাপসা দৃষ্টি থাকাটাই স্বাভাবিক। আপনি কাছের কোনো চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আর যদি পারেন, তাহলে অপারেশনের কাগজপত্রসহ ইসলামিয়া হাসপাতালে এসে ব্যবস্থাপত্র নেবেন।

পরামর্শ দিয়েছেন মো. শফিকুল ইসলাম
চক্ষুবিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সংশোধনী: গত সংখ্যায় বিশেষজ্ঞের চেম্বার থেকে ভুলবশত অধ্যাপক আভা হোসেনের নামে পরামর্শছাপা হয়েছে। প্রকৃতপক্ষে পরামর্শদিয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম।

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৫, ২০১০

Tag: চক্ষু হাসপাতাল, চোখ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুলের যত্নে টুকটাক
Next Post:শিশুর দাঁতের যত্ন-আত্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top