• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের সমস্যা

ত্বকের সমস্যা

February 20, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ১৮ বছর। উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। আমার ওজন প্রায় ৬৭ কেজি। আমার দুটো সমস্যা আছে। প্রথম সমস্যা হলো-আমার বগলের ভাঁজে, কোমরে সাদা সাদা ফাটা দাগ আছে। এগুলো গাছের শেকড়ের মতো ছড়িয়ে আছে। দেখতে খুবই খারাপ লাগে। আরেকটি সমস্যা হলো-আমার গলা, ঘাড় ও দুই বগলের ভাঁজ শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি কালো। এ সমস্যাগুলোর জন্য আমাকে সব সময় গরমের মধ্যেও ঘরে শার্ট পরে থাকতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শঃ আপনার বগলের ভাঁজে ও কোমরে যে ফাটা দাগ সৃষ্টি হয়েছে, এটাকে ইসটেরিয়া ডিসটেনসিয়া বলা হয়। সাধারণত বাচ্চা হওয়ার পর মেয়েদের পেটে এটি হতে পারে। আর ছেলেমেয়েদের বাড়ন্ত বয়সে হতে দেখা যায়। এ ছাড়া হরমোনজনিত কারণেও হতে পারে। আক্রান্ত স্থানে ত্বকের কোলাজেন কমে যাওয়ায় এটি সৃষ্টি হয়। ভাসকুলার লেসার লাগানোর জন্য টেরিটিনয়েন ক্রিম ব্যবহার করলে কিছুটা কাজ হয়। আপনার শরীরের বিশেষ কিছু স্থান সাধারণ রঙের তুলনায় বেশি কালো, যাকে একানথসিস নাইগ্রা বলা হয়। এটা বংশগতভাবেও হতে পারে, মোটা হওয়ার কারণেও, ডায়াবেটিস রোগীদের অথবা কোনো কারণ ছাড়াও এটা হতে পারে। উল্লিখিত যেকোনো কারণ যদি থাকে তার চিকিৎসা নিন।

সূত্রঃ প্রথম আলো, ফেব্রুয়ারী ২০, ২০০৮
ডা· সৈয়দ আফজালুল করিম

Tag: কোলাজেন, ডায়াবেটিস, ত্বক, হরমোন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রোটা ভাইরাসে শিশুর ডায়রিয়া
Next Post:হরমোনের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top