• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভালো কোলেস্টেরল কত থাকা উচিত

ভালো কোলেস্টেরল কত থাকা উচিত

May 26, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

রক্তের ভালো কোলেস্টেরল বা এইচ ডি এল কত থাকা ভালো এটা নিয়ে নানা তথ্য রয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে রক্তের ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল কমপক্ষে ৩৫ এর ওপর থাকা উচিত। এই এইচ ডি এল (হাই ডেনসিটি লাইপোপ্রোটিন) হার্টের রক্তনালীতে চর্বি জমতে বাধার সৃষ্টি করে এবং হার্ট এ্যাটাক প্রতিরোধে সহায়ক। অতি সমপ্রতি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা: রেমন্ড জানান, রক্তের গুড কোলেস্টেরল কমপক্ষে ৪০ থাকা দরকার। তবে ৩৫ এর নীচে থাকা বাঞ্ছনীয় নয়। কিভাবে গুড কোলেস্টেরল বাড়ানো যায় এ প্রসঙ্গে ডা: রেমন্ড জানান, এক্সারসাইজ এবং কোলেস্টেরল বাড়ানোর ওষুধ সেবন করা যেতে পারে। তবে ডা: রেমন্ড আরও জানান, শুধু রক্তের ভালো কোলেস্টেরল হিসেবে বিবেচিত এইচ ডি এল ঠিক থাকলে চলবে না। পাশাপাশি ব্যাড কোলেস্টেরল হিসেবে বিবেচিত এলডিএল এবং ট্রাই গ্লিসারিড মাত্রাও কম রাখতে হবে। ঠিক রাখতে হবে টোটাল কোলেস্টেরল। নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ।

ডাঃ মোড়ল নজরুল ইসলাম
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ২২, ২০১০

Tag: উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, চর্বি, ডায়াবেটিস, মোড়ল নজরুল ইসলাম, হার্ট এ্যাটাক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মহিলাদের ঘন ঘন প্রস্রাবের সংক্রমণ
Next Post:মলদ্বারের ব্যথা ও এনাল ফিশারের চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top