• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কেমন চাই মস্তিষ্কের খাদ্য

কেমন চাই মস্তিষ্কের খাদ্য

May 10, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

মানুষের দৈনন্দিন খাদ্য তালিকা নিয়ে কতসব আয়োজন। কত বাহারি সব খাবারের মেনু। হার্ট সুস্থ রাখতে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে কি ধরণের খাবার খেতে হবে তা অনেকেই জানেন। কিন্তু মানুষের শরীরের অন্যতম ভাইটাল অরগান ব্রেইন বা মস্তিষ্কের জন্য বিশেষ কিছু খাবার দরকার, যা মস্তিষ্কেককে সচল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। বিজ্ঞানীদের মতে মাত্র ৩ পাউন্ড ওজনের ব্রেইন আমাদের শরীরের মোট পানকৃত পানীয়ের ২৫ ভাগ মস্তিষ্ক ব্যবহার করে। আর কেবলমাত্র পরিমানমত পানি পান করে মস্তিষ্কের শক্তি যেমন বাড়ানো যায় তেমনি চিন্তা শক্তিও বাড়ে আনুপাতিকভাবে। মস্তিষ্কের অপর অন্যতম খাবার হচ্ছে গ্লুকোজ। যা আমরা পেয়ে থাকি শর্করা বা কার্বোহাইড্রেট থেকে। তাবে মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু হচ্ছে স্ট্রেস বা প্রবল মানসিক চাপ। আমরা যে শর্করা আহার করি তা আবার মানসিক চাপের কারণে মস্তিষ্কে যথাযথভাবে প্রবাহিত না হয়ে শরীরের অন্যত্র শোষিত হয়। মানসিক চাপ শুধু আপনার মস্তিষ্ককে অভূক্তই রাখে না, প্রবল মানসিক চাপের কারণে মস্তিষ্ক কোষ ক্ষতিগ্রস- হয় এবং ব্রেইন পাওয়ার কমিয়ে দেয়। মানসিক চাপের কারণে ‘কর্টিসোল’ নামের একধরনের রাসায়নিক প্রদার্থ নি:সৃত হয় যা কিনা মস্তিষ্কের গ্লুকোজ শোষন করে নেয়। ফলে মসি-ষ্কের ক্ষমতা হ্রাস পায়।
তাই ব্রেইন বা মস্তিষ্ক সুস্থ রাখতে যা করনীয় তা হচ্ছে:
০ প্রতিদিন স্বাস্থ্য সম্মত সুষম খাবার খেতে হবে।
০ প্রতিদিন অন্তত: ৮ গ্লাস পানি পানসহ টি, কফি খেতে হবে।
০ মানসিক চাপ কমাতে হবে এবং মাঝে মধ্যে মস্তিষ্ককে অবসর দিতে হবে।
০ প্রতিদিন কোন ভালো ভিটামিন ও ব্রেইন সাপ্লিমেন্ট সেবন করা যেতে পারে।

ডাঃ মোড়ল নজরুল ইসলাম
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ০১, ২০১০

Tag: কোলেস্টেরল, পানীয়, ভিটামিন, মস্তিষ্ক, মানসিক চাপ, মোড়ল নজরুল ইসলাম, শর্করা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্বক পরিচর্যা করবেন কিভাবে
Next Post:প্রোস্টেটের যত সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top