• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্ট্রোকের ভয়াবহতা কমায় ভিটামিন ডি

স্ট্রোকের ভয়াবহতা কমায় ভিটামিন ডি

May 5, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

স্ট্রোক যেকোনো মানুষের জীবনে ভয়াবহ দুঃস্বপ্ন নিয়ে হাজির হতে পারে। বড় ধরনের স্ট্রোকে মানুষের এক বা একাধিক অঙ্গ অক্ষম হয়ে যেতে পারে। আবার কখনো কখনো এই স্ট্রোকই মানুষের অকালমৃত্যু ঘটায়। তাই স্ট্রোক প্রতিরোধে আমরা আগে থেকেই কিছু ব্যবস্থা নিতে পারি। আর এটি প্রতিরোধের সবচেয়ে সহজ সমাধান ভিটামিন ডি। নতুন এক গবেষণায় দেখা যায়, স্ট্রোকে মৃত্যুর হার কমাতে ভিটামিন ডি সবচেয়ে কার্যকর। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা উচিত ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার। দুধ, দুগ্ধজাত খাবার, ডিমের কুসুম, কডলিভার অয়েল ও সামুদ্রিক মাছের তেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। সবজির তেল ইস্টেও আছে ভিটামিন ডি। আর ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস সূর্যরশ্মি। অন্য এক গবেষণায় দেখা যায়, ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এই ভিটামিন ডি-স্বল্পতায় ভোগে। ষাট বছর বা তার কম বয়সী মানুষের জন্য প্রতিদিন খাদ্যে থাকা উচিত ১০০০ আন্তর্জাতিক ইউনিট(IU) এবং ষাটোর্ধ্ব মানুষের বেলায় এই পরিমাণটা হবে ১২০০ আন্তর্জাতিক ইউনিট। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ডি একটু হলেও রাখুন।

সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৫, ২০১০

Tag: পা, ভিটামিন, লিভার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফিজিক্যাল মেডিসিন
Next Post:ধূমপান ছাড়তে চান?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top