• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হারনিয়া হলে কি করবেন

হারনিয়া হলে কি করবেন

April 16, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

হারনিয়া অতি কমন একটি রোগ। জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো এই রোগ হতে পারে। আসলে হারনিয়া একটি সার্জিক্যাল রোগ অর্থাৎ অপারেশন ছাড়া এ রোগ ভালো হবার নয়। সাধারণভাবে হারনিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনালী বা অন্য যেকোনো অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাহিরে চলে আসাকে বুঝায়।

হারনিয়ার কারণ কি কি?: পেট বা এবডোমেন ওয়ালের দুর্বলতাই হারনিয়ার একমাত্র কারণ। এই দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন- (১) জন্মগত (২) অপারেশন, আঘাত এবং ইনফেকশন ইত্যাদি। সবচেয়ে কমন যে হারনিয়া আমরা পেয়ে থাকি তার মধ্যে (ক) ইনগুইনাল হারনিয়া এবং (খ) ইনসিসনাল হারনিয়া বা অপারেশনের জায়গায় হারনিয়া।

এবার আমরা ইনগুইনাল হারনিয়া নিয়ে আলোচনা করবো; ইনগুইনাল হারনিয়া কোথায় হয়?: কুচকির মাঝামাঝি ১/২ ইঞ্চি উপরে এই হারনিয়ার প্রাথমিক অবস্থান। ইনগুইনাল হারনিয়ার উপস্বর্গ:

০ যে কোন বয়সেই এ রোগ হতে পারে
০ বেশির ভাগ রোগীই পুরুষ
০ প্রাথমিক পর্যায়ে রোগীরা বলবে হাঁটা-চলা করলে, ভারী বস্তু উঠালে কিংবা হাচি-কাঁশি দিলে আমার কুচকীর উপরটা গোলাকার বলের মত ফুলে উঠে এবং শুয়ে থাকলে এটা চলে যায়। মাঝে মাঝে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। কিছুদিন এভাবে চলার পর গোলাকার ফোলাটি ইসক্রুটামে (অন্ডকোষ থলিতে) নেমে আসে এবং শুয়ে থাকলে আপনা আপনি পেটের ভিতর শব্দ করে চলে যায়। এভাবে ফোলাটি বড় হতে থাকে এবং মাঝে মাঝে চাপ দিয়ে ভিতরে ঢোকাতে হয়। তারপর ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছতে পারে যে এটি আর চাপ দিলেও পেটের ভিতরে ঢুকছে না। এই পর্যায়ে প্রচণ্ড ব্যথা, বমি এবং পেট ফাঁপা ও পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থাকে ইনটেন্সিটিনাল বা খাদ্যনালীর অবস্ট্রাকশন বলা হয়। এই অবস্থায় জরুরীভাবে অপারেশন না করলে জীবনমরণ সমস্যা হতে পারে।

চিকিৎসা: অপারেশনই হচ্ছে এই রোগের একমাত্র চিকিৎসা। ছোট এবং প্রাথমিক পর্যায়ে অপারেশন করানোই উত্তম। কারণ এতে খরচ কম, যে কেইস হিসাবে চিকিৎসা করা যায়। মেস লাগানো ছাড়া করা যায় এবং জীবনের ঝুঁকি কম।

অপারেশন না করলে কি কি অসুবিধা হতে পারে ?: (১) ধীরে ধীরে হারনিয়া আকার বড় হবে (২) চিকিৎসা করা কঠিন ও ব্যয়সাধ্য হবে (৩) বড় হারনিয়ার ক্ষেত্রে মেস লাগানোর প্রয়োজন হবে (৪) অবস্ট্রাকটেড হারনিয়া হলে ইমারজেন্সী অপারেশন লাগবে এবং মৃত্যুর ঝুঁকি বাড়বে।

ইনসিসনাল হারনিয়া/অপারেশনের স্থানে হারনিয়া: অপারেশনের পর অপারেশনের স্থানে ইনসিসনাল হারনিয়া দেখা দেয়। রোগী বলবে আমার অপারেশন লাইনটির সম্পূর্ণ স্থানে অথবা আংশিক জুড়ে ফুলে উঠে। বিশেষ করে হাঁটা-চলা, হাচি-কাঁশি বা ভারী বস্তু উত্তোলন করলে এবং শুলে দেখা যায় না।

ইনসিসনাল হারনিয়া কেন হয়: (১) ইমারজেন্সী অপারেশন করলে (২) অপারেশনের জায়গা পেকে গেলে এবং (৩) অদক্ষ সার্জন দ্বারা অপারেশন করলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

উপস্বর্গ: ইনসিসনাল হারনিয়ার রোগীর ইনগুইনাল হারনিয়া রোগীদের মত একই কম উপস্বর্গ ও জটিলতা নিয়ে ডাক্তার এর কাছে আসে।

চিকিৎসা: সার্জারীই একমাত্র চিকিৎসা এবং অপারেশন না করলে ইনগুইনাল হারনিয়ার মত জটিলতার সৃষ্টি হতে পারে।

অপারেশনের পর আবার হতে পারেকিনা?: অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিয়ে নিলে আবার হওয়ার সম্ভাবনা খুব কম। অতএব হারনিয়া হলে জরুরীভিত্তিতে সার্জনের শরণাপন্ন হওয়া আবশ্যক।

ডা: এম এ হাসেম ভূঁয়া
জেনারেল ও কলোরেক্টাল সার্জন
অধ্যাপক, সার্জারী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ১৭, ২০১০

Tag: খাদ্যনালী, হারনিয়া

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুর স্থূলতা সমস্যা
Next Post:কটন বাডও মৃত্যুর কারণ হতে পারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top