• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত?

অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত?

April 9, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

বাড়তি ওজন শুধু আপনার দৈহিক সৌন্দর্যকেই নষ্ট করেনা, বরং বিভিন্ন রোগের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়।

স্থুলতা বা মোটা কি? শরীরের অধিক ওজন কি?

০ স্থূলতা একটি বিপাকীয় বা মেটাবলিক ডিজিজ।

০ স্থূলতা হচ্ছে, অতিরিক্ত চর্বি সঞ্চয়ের ফলে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি।

০ স্থূলতা হচ্ছে অধিক ক্যালরী গ্রহণের ফলে সৃষ্ট অতি অপুষ্টি।

০ উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন অপেক্ষা ওজন যদি ২০% বেশি হয় তবে তাকে স্থূল বা মোটা ব্যক্তি বলে গণ্য করা হয়। স্থূলতা নির্ণয়ের সময় শরীরের ভরসূচক ইগও (ইড়ফু গধংং ওহফবী) লক্ষ করতে হবে।

শরীরের অবস্থা BMI

কম ওজন < ২০ স্বাভাবিক ২০-২২ উচ্চ স্বাভাবিক ২২-২৫ স্থূলতা গ্রেড-১ ২৫-৩০ স্থূলতা গ্রেড-২ ৩০-৪০ স্থূলতা গ্রেড-৩ > ৪০

কেন অতিরিক্ত ওজন কমাবেন?

দেহের উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্খিত ওজন বজায় রাখা আবশ্যক।

স্থূল বা মোটা হবার কারণ:

০ উচ্চতা ও ওজন অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করা।

০ আধুনিক জীবনযাপন যেখানে শারীরিক পরিশ্রম খুবই কম।

০ প্রতিদিন তৈলাক্ত মান খাবার যেমন ঘি, তেল, চর্বিযুক্ত মাছ ও মাংস, ঘনক্ষীর, মিষ্টি গ্রহণ করা।

০ মানসিক সমস্যা যেমন হতাশা, অকৃতকার্যতা, একাকীত্ববোধ, এর দরুণ অতিরিক্ত আহার গ্রহণে ওজন বৃদ্ধি পায়।

০ হঠাৎ করে ব্যায়াম, খেলাধূলা, নাচ, হাটাচলা চলাফেরা ছেড়ে দিলে ওজন বৃদ্ধি পাবে।

০ বংশগত পারিবারিক খাদ্যাভ্যাস এর দরুণ মোটা হবার প্রবণতা দেখা দেয়।

অধিক ওজনের সমস্যা:

০ বাড়তি ওজন আপনার দৈহিক সৌন্দর্যকে নষ্ট করে।

০ বিভিন্ন রোগের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

০ অতিরিক্ত ওজন ডায়াবেটিস রোগের অন্যতম কারণ।

০ দেহের ওজন বেশি হলে হৃদপিন্ড ও রক্তনালীতে চাপ পড়ে, হৃদপিন্ড দুর্বল হয়, ফলে হৃদরোগ দেখা দেয়।

০ অতিরিক্ত ওজন শরীর বহন করতে অক্ষম হয় ফলশ্রুতিতে, হাত, পা, কোমর ও সমস- শরীরে ব্যথা হয় যা আর্থ্রাইটিস ও তাষ্টি ও আর্থ্রাইটিস নামে পরিচিত।

০ বাড়তি ওজনের কারণে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) এর সম্ভাবনা বাড়ে।

০ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণের ফলে ওজণাধিক্য হয় ও

০ লিভারে ট্রাইএসাইগ্লিসেরল জমা হয়ে ফ্যাটি লিভার হয় যা সিরোসিসের সম্ভাবনাকে বাড়ায়।

০ অতিরিক্ত ওজনের কারণে ব্যক্তিগত সমস্যা দেখা দেয়।

০ স্থূলতা মহিলাদের বন্ধ্যাত্বের, ঋতুস্রাবে জটিলতা, শ্বাসকষ্টের অন্যতম কারণ।

০ স্থুলতার কারণে শরীরে ফাটা দাগ দেখা যায়।

০ পিত্তথলির পাথর ও পিত্তথলির রোগ দেখা দেয়।

০ স্থূল ব্যক্তিদের মধ্যে অকাল মৃত্যু বেশী দেখা যায়। আপনি যদি স্থূল হন তবে ওজন কমাবার জন্য নিউট্রিশনিষ্ট এর পরামর্শ নিন।

এস এন সম্পা
পুষ্টিবিদ, শমরিতা হাসপাতাল
পান্থপথ, ঢাকা।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ১০, ২০১০

Tag: অপুষ্টি, উচ্চ রক্তচাপ, কোমর, চর্বি, টেনশন, ডায়াবেটিস, পুষ্টি, ব্যায়াম, লিভার, স্থূলতা, হাইপারটেনশন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে চাকুরীতে অযোগ্য ঘোষণা অবৈজ্ঞানিক
Next Post:ভালো ঘুমের জন্য টিপস্‌

Reader Interactions

Comments

  1. শাহিন

    July 11, 2012 at 8:50 am

    যারা স্বভাবিক কাজকর্ম করে তাদের-
    প্রতি ১ কেজি ওজনের জন্য দিনে কত ক্যালরি খাদ্যশক্তি গ্রহন করতে হয় ।

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 8:44 am

      এক কেজি ওজনের জন্য প্রায় ৭০০০ ক্যালরি সমপরিমান খাদ্য দরকার। প্রতিদিন ৫০০ ক্যালরি করে বেশি খেলে দুই সপ্তাহ লাগবে।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top