• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সব মাছের তেল উপকারী?

সব মাছের তেল উপকারী?

February 17, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

সকলে মাছের তেল নিয়ে উৎসাহী থাকেন। বিশেষজ্ঞদের মতে মাছের তেল বা ফিস অয়েল হার্টের জন্য উপকারী। মাছের তেলে রয়েছে ওমেগা-৩ নামের ফ্যাটি এসিড যা হার্টের জন্য হিতকর। কিন্তু অনেকে প্রশ্ন করেন পাঙ্গাস মাছ, ইলিশের পেটি ও চিংড়ির মগজ খাওয়া কি নিরাপদ। এ ব্যাপারে হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করেন সব মাছের তেলই স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন পাঙ্গাস মাছ, ইলিশ মাছ ও গলদা চিংড়ী মাছসহ অধিক চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ নামের ফ্যাটি এসিড থাকলেও এধরনের অধিক তৈলাক্ত মাছ থেকে যতটা ওমেগা-৩ পাওয়া যায় তার চেয়ে বেশী থাকে ক্ষতিকর আনস্যাসুরেটেড চর্বি বা অসমপৃক্ত চর্বি। তাই কোনভাবেই যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপের রোগী তাদের ইলিশ ও পাঙ্গাস মাছের পেটি কম আহার হিতকর। তবে অন্যান্য কম তেলযুক্ত মাছ বেশী খেলে কোন ক্ষতি নেই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ১৩, ২০১০

Tag: উচ্চ রক্তচাপ, চর্বি, রক্ত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ওষুধ ছাড়া মুড ভাল
Next Post:লবণ: হার্টের শত্রু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top