• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ফলিক এসিড : কোলন ক্যান্সার হ্রাস

ফলিক এসিড : কোলন ক্যান্সার হ্রাস

February 17, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

ফোলিক এসিড পানিতে দ্রবণীয় ভিটামিন বি। বর্তমানে অন্ত্রমলাশয়িক ক্যান্সার প্রতিরোধী হিসেবে এটি বিজ্ঞানীদের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে। দেহে অপর্যাপ্ত মাত্রার ফোলিক এসিডের কারণে সৃষ্ট ত্রুটিপূর্ণ কোষ বিভাজন ক্যান্সার ডেকে আনে। এক সমীক্ষায় ৪০ থেকে ৫৯ বছর বয়সী ৫৬ হাজার কানাডিয়ান মহিলার খাদ্যভ্যাস মূল্যায়ন করা হয়। পরবর্তী ১০ বছর গবেষকরা তাদের অন অথবা মলাশয়িক ক্যান্সারের হার পর্যবেক্ষণ করেন। ১৯৯৩ সালের মধ্যে ৩৮৯ জন মহিলার মধ্যে অন্ত্রমলাশয়িক ক্যান্সার ধরা পড়ে। যারা সর্বোচ্চ ২০% ক্যাটাগরিতে ফোলিক এসিড ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ২০% ক্যাটাগরিতে ফোলিক এসিড ব্যবহারকারীদের তুলনায় ৪০% কম ঝুঁকিপূর্ণ অন্ত্রমলাশয়িক ক্যান্সার পরিলক্ষিত হয়। যারা প্রতিদিন ৩৭৬ মাইক্রোগ্রাম ফোলিক এসিড ব্যবহার করেছেন তাদের অবস্থা ছিল সবচেয়ে ভাল। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১৩০,০০০ ব্যক্তি অন্ত্রমলাশয়কি ক্যান্সারে মারা যান। এটি ক্যান্সারে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ, ফুসফুসের ক্যান্সারের মৃত্যুর পরই এর অবস্থান। অন্ত্রমলাশয়িক ক্যান্সার সংঘটনে ভূমিকা রাখে উচ্চ চর্বিযুক্ত ও নিম্ন আঁশযুক্ত খাবার এবং ধূমপান। তদুপরি, মলান্ত্রের ভূক্তভোগীদের ২৫% এমন অনেকের সঙ্গে নিবিড়ভাবে সংশ্লিষ্ট যাদের একই রোগ আছে। ফোলিক এসিডের ভাল উৎস হলো শাক সবুজ পাতাযুক্ত সবজি বাধাকপি বীট সয় ময়দা সয়াবিন পূর্ণ দানাদার শস্য ডেয়ারিজাত খাদ্য সাইট্রাস জাতীয় ফল অধিকাংশ মাছ, লিভার ইত্যাদি।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ১৩, ২০১০

Tag: ক্যান্সার, চর্বি, ধূমপান, ফুসফুস, ভিটামিন, লিভার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জানা অজানা : সিজার করা বাচ্চার বুদ্ধি বেশি হয় কি?
Next Post:ভিনেগার ও রক্তের সুগার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top