• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুর দাঁতের যত্ন

শিশুর দাঁতের যত্ন

February 8, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

শিশুর মুখ ও দাঁতের স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই কয়েকটি বিষয় আলোকপাত করা প্রয়োজন। তাহলো-

১. শিশুর দাঁত উঠা: ২টি পর্যায়ে দাঁত ওঠে, অস্থায়ী দাঁত ২০টি ডমস -২.৫ বছর। স্থায়ী দাঁত ২৮টি ৬ বছর থেকে ১৩ বছর। আক্কেলদাঁত ৪টি, ১৭ থেকে ২১ বছরে। মাতৃগর্ভে থেকে দাঁত নিয়ে জন্মগ্রহণ-সামাজিক কৌতহল সৃষ্টি করে।

২. দাঁত ওঠার প্রাক্কালে শিশুর সমস্যা-

০ পেট খারাপ হওয়া ০ ভূলধারণা/কাকতালীয় ঘটনা ০ পিতা-মাতার কর্তব্য শিশুর পরিষ্কার পরিচ্ছনতার প্রতি নজর দেয়া ০ মুখ গহ্বরে ছত্রাকের ও হাপেস ভাইরাস ইনফেকশান।

৩. শিশুর দাঁত উঠতে দেরী হলে, কারণ কি? (দুধ দাঁত): ০ মাড়ি কিংবা চোয়ালের হাড়ের গঠনগত ক্রটি ০ হরমোন জনিত রোগ

০ ভিটামিন ডি এর অভাব-রিকেট ০ ব্রেইনের না সমস্যা ০ চোয়ালের হাড়ে টিউমার ০ জন্মগত ক্রটি। ০ স্থানীয় কারণ (স্থায়ী দাঁত)

০ যথা সময়ের পূর্বে দুধ দাঁত ফেলে দিলে ০ স্থায়ী দাঁতের বীজানুর অনুপসি-তি ০ দাঁত সংখ্যায় বেশি থাকলে ০ দাঁত কে ঘিরে কোন সিক্ট বা টিউমার থাকলে ০ দুধদাঁতের গোড়ায় দীর্ঘ মেয়াদী ইনফেকশানও স্থায়ী দাঁতের ক্ষতিসাধণ করতে পারে।

করণীয় কি:

০ শিশুর মা-বাবার উচিত এ অবস্থায় ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা।

৪. দাঁত গঠনে খাদ্য ও ভিটামিনের ভূমিকা: শিশুর দাঁত গঠনে ক্যালসিয়াম ও ফসফরাস জাতীয় খাদ্য যেমন-দুধ, ডিম, ছোট মাছ যে গুলো কাটা সহ খাওয়া যায়, যেমন কাচকি মাছ, মলা মাছ প্রয়োজন। এছাড়া ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন-ভিটামিন-এ, রঙ্গীন ফল, পাকা কলা, পেঁপে, গাজর। ভিটামিন-সি- সবুজ ফল, পেয়ারা, আমলকি, কাঁচা মরিচ। ভিটামিন ডি-সূর্যের আলো থেকে ও আয়োডিন, খাদ্য থেকে যেমন সামুদ্রিক মাছ, ও মাছের তেল।

৫. শিশুর মুখ ও দাঁতের সাধারণ রোগ:

০ নাসিং ক্যারিজ, ফিডার/বুকের দুধ মুখের ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় রোগ ০ খাদ্য গ্রহণের অভ্যাস গত কারণে হয়।

কারণ: চিনিযুক্ত মিষ্টি খাবার যেমন, চকলেট, জুস, টপি, আইসক্রিম বেশি পরিমাণে খেয়ে দাঁত পরিষ্কার না করলে। ০ প্রতিরোধ: মিষ্টি চকলেট, আইসক্রিম, মিমি কম দেয়া, এবং নিয়মিত দাঁত পরিষ্কার করা। বোতলে বা ফিডারে দুধ না খাওয়ানো। বুকের দুধ ঘুমের মধ্যে বন্ধ রাখা। কারণ এ থেকে নাসিং ক্যারিজ, মধ্যকালে ইনফেকশন। শিশুর দাঁতে কোন কালো দাগ বা গর্তহলে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিলিং বা অন্যান্য চিকিৎসা করে নেয়া।

৬. স্কুলে ছেলে মেয়েদের মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যা । কারণ, স্কুলে ওরাল হেলথ কেয়ার প্রোগ্রাম (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) না করা। বিদ্যালয়ে ফাস্টফুড, মিষ্টি জাতীয় খাবার বেশি না খাওয়া। স্কুলে দীর্ঘ সময় থাকে।

করনীয় কি?

০ প্রতি দু’মাস অন-র ছাত্র-ছাত্রীদের মুখ ও দাঁত পরীক্ষা করানো ০ স্বাস্থ্য শিক্ষা ক্লাশে ১০ মিনিটের দাঁত ব্রাশিং শেসন হাতে কলমে শিখা। ০ স্কুলে ফ্লোরাইড যুক্ত পানি পানের ব্যবস্থা করা। ০ ক্লাস রুটিনে ও সিলেবাসে মুখ ও দাঁতের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা অন-র্ভূক্ত করা।

শিশুর মুখ ও দাঁতের সমস্যায় করনীয়:

০ প্রি-নেটাল কাউন্সিলিং-বিশ্বের বহু দেশে প্রচলিত

০ গর্ভকালীন সময়ে অন-ত ২ বার মায়ের দাঁত পরীক্ষা

০ দাঁত উঠতে দেরি হলে, দাঁতের ব্যথা হলে ডেন্টাল সার্জনের পরামর্শ গ্রহণ।

০ নিয়মিত রাতে ঘুমের পূর্বে ও সকালে নাস-ার পর দাঁত ব্রাস করা।

০ দাঁতে কোন গর্ত হলে তা অবহেলা না করে দ্রুত ফিলিং করানো।

০ প্রতি ৬ মাস অন-র মুখ ও দাঁত পরীক্ষা করানো্‌

০ চকলেট, আইসক্রিম, ফাস্টফুড কম খাওয়ানো।

ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার
সহযোগী অধ্যাপক, ডেন্টাল ফ্যাকাল্টি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৬, ২০১০

Tag: ক্যালসিয়াম, ঘুম, ছত্রাক, টিউমার, দাঁত, পা, ফসফরাস, বুক, বুকের দুধ, ভাইরাস, ভিটামিন, ভিটামিন-এ, ভিটামিন-সি, মাড়ি, মুখ, শিশু, হাত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাদকাসক্তি ও এইডস নিয়ে নতুন বই
Next Post:রক্তের চিনি দায়ী কোন খাবার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top