• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডায়াবেটিসে জানা দরকার

ডায়াবেটিসে জানা দরকার

January 25, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিসকে বলা হয় সারা জীবনের রোগ।এই রোগের কোনস্থায়ী চিকিৎসা নেই।কিছু নিয়ম শৃঙ্খলা মেনেচললে ডায়াবেটিসেআজীবন ভাল থাকা যায়।প্রতিদিনই যে কাজগুলো করা উচিত:

০ ডাক্তার বা ডায়াবেটিশিয়ান যে স্বাস্থ্যকর আহারের পরিকল্পনাটি দিয়েছেন তা প্রতিদিন অনুসরণ করে চলা উচিত।
০ সপ্তাহে অন-ত: ৫ দিন শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত। কোন ধরণের শরীরর্চ্চা বা ব্যায়াম উপযোগী হবে তা ডাক্তারের কাছে জেনে নেওয়া ভালো।
০ ওষুধের ব্যবস্থাপত্র দেয়া হয়ে থাকলে যথাসময়ে ওষুধ গ্রহণ করা উচিত।
০ রক্তের গ্লুকোজ মান চেক্‌ করে দেখা উচিত নির্দেশমত। প্রতিবার রক্তের গ্লুকোজ চেক করা হলে ফলাফলটি রেকর্ড বইয়ে লিপিবদ্ধ রাখা উচিত।
০ মাঝে মাঝেই দেখতে হবে পায়ে কোনও কাটা, ফাটা, ফোস্কা, ক্ষত, ফোলা বা লাল হয়ে যাওয়া আছে কিনা। পায়ের আঙ্গুলের নখেও ক্ষত আছে কিনা, দেখে নেয়া ভালো।
০ দাঁত ও মাড়ি ব্রাশ করা ও ফ্লস করা উচিত নিয়মিত।
০ ধূমপান অবশ্যই করবেন না।প্রতিবার চেক্‌ আপের সময় ডাক্তার যেসব জিনিষ দেখে নেবেন:
০ রক্তের গ্লুকোজ মানের রেকর্ডগুলো: দেখতে হবে কোনও সময় রক্তের গ্লুকোজ খুব কমে বা বেড়ে গিয়েছিলো কিনা।
০ ওজন: শরীরের যথাযথ ওজন কত হওয়া উচিত তা ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া ভালো। ওজন বেশি হলে কিভাবে স্বাভাবিক ওজনে নেমে আসা যায়, তাও জানতে হবে।
০ রক্তচাপ: বেশির ভাগ লোক যাদের ডায়াবেটিস তাদের রক্ত চাপ মান থাকা উচিত ১৩০/৮০-এর নিচে। কিভাবে এ মানে পৌঁছানো যাবে তাও জেনে নেওয়া ভালো।
০ ডায়াবেটিসের জন্য ওষুধের পরিকল্পনা: ডায়াবেটিসের ওষুধ নিয়ে কোনও সমস্যা হলে তাও ডাক্তারের কাছে জিজ্ঞেস করা ও পরামর্শ নেওয়া উচিত।
০ পদযুগল: পায়ে কোনও ক্ষত আছে কিনা তাও স্বাস্থ্য পরিচর্যাকারী দেখে নেবেন।
০ ব্যায়ামের পরিকল্পনা: সক্রিয় থাকতে হলে কোন ধরণের ব্যায়াম উপযোগী তাও ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে।০ আহার পরিকল্পনা: কি খাচ্ছেন, কি পরিমাণ খাচ্ছে, কখন খাচ্ছে সবই আলোচনা করে নেয়া ভালো।
০ ধূমপানের অভ্যাস: এমন বদভ্যাস থাকলে ডাক্তারের কাছে জেনে নেয়া ভালো কি ভাবে একুঅভ্যাস ছাড়া যায়।

** বছরে অন্তত: দু’বার এ পরীক্ষাগুলো বা কাজগুলো করা উচিত:
০ এআইসি টেস্ট: এই রক্ত পরীক্ষাটি বছরে অন্তত: দু’বার করাতে হবে। ফলাফল থেকে জানা যাবে গত দু’তিন মাস রক্তে গ্লুকোজের গড় মান কত ছিলো।
০ রক্তে লিপিড পরীক্ষা: উপবাসী রক্তে করানো উচিত।
০ মোট কোলেস্টেরেল : লক্ষ্য হওয়া উচিত = ২০০-এর নিচে রাখা০ এল ডি এল : লক্ষ্য হবে ১০০-এর নিচে রাখা
০ এইচ ডি এল : পুরুষের জন্য ৪০ এর উপরে। নারীদের জন্য ৫০ এর উপরে।
০ ট্রাইগ্লিসাবাইড : লক্ষ্য ১৫০ এর নিচে রাখা।
০ কিডনির কাজ কর্ম পরীক্ষা করে দেখা
০ প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি রয়েছে কিনা। সম্ভব হলে রক্তে ক্রিয়োটিনিন মান (০.৬-১.২)
০ চোখ বিষ্ফারিত করে পরীক্ষা : চোখের সম্পূর্ণ পরীক্ষা করানো উচিত বছরে একবার
০ দাঁত পরীক্ষা : দাঁতের পরিষ্কার ও চেক্‌ আপের জন্য বছরে দু’বার ডেন্টিস্টকে দেখানো উচিত।
০ ফ্লু শট্‌ : প্রতি বছর একবার ফ্লু শট্‌ নেওয়া ভালো।
০ পদদ্বয় পরীক্ষা : স্বাস্থ্য পরিচর্যাকর্মীকে পা’দুটো পরীক্ষা করে দেখতে বলুন, পায়ের স্নায়ু ও রক্ত চলাচল ঠিক আছে কিনা।

অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরী সার্ভিসেসবারডেম, ঢাকা
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ২৩, ২০১০

Tag: ডায়াবেটিস, ব্যায়াম, শরীরচর্চা, শুভাগত চৌধুরী

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শীতে শ্বাসকষ্ট হলে কি করবেন
Next Post:শিশুর সাধারণ সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top