• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডায়াবেটিক শিশুদের জন্য ‘ক্যাম্প ২০০৯’

ডায়াবেটিক শিশুদের জন্য ‘ক্যাম্প ২০০৯’

January 5, 2010 Category: স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিক শিশুদের জন্য ‘ক্যাম্প ২০০৯’ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের নিয়ে বিশেষ কার্যক্রম ও ক্যাম্প অনুষ্ঠিত হলো সম্প্রতি ঢাকা ও সাভারে। ২৪ থেকে ২৬ ডিসেম্বর এই কার্যক্রম আয়োজিত হয়। শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান হয় বারডেম হাসপাতালে।
ডায়াবেটিক শিশুদের নিয়ে ক্যাম্প পরিচালিত হয় সাভারের টিএআরসি সেন্টারে। এই ক্যাম্প ও অন্যান্য কর্মসূচি ডায়াবেটিক হাসপাতাল এবং শিশু ও বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের জন্য শিক্ষামূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করার জন্য আয়োজন করা হয় বলে জানা গেছে। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ ধরনের ক্যাম্প ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হলো।
ডায়াবেটিক শিশুদের এই রোগ সম্পর্কে অবহিত করা, এর প্রতিকার, এ রোগ সম্পর্কে যথাযথ পরামর্শ দেওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এ আয়োজনে। ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা যাতে নিজেরাই এ সম্পর্কে সচেতন হতে পারে, সে জন্য প্রশিক্ষণ দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ছাড়া ক্যাম্প ও আনন্দ আয়োজনের মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের শিক্ষামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মধ্যে ভিডিও দেখানো, ডায়াবেটিক শিশুদের তত্ত্বাবধানকারীদের সঙ্গে আলোচনা করাসহ বিভিন্ন বিষয় তুলে আনা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে এ ধরনের রোগ সম্পর্কে নানা তথ্যও উপস্থাপন করা হয়। ডায়াবেটিসের জটিলতা এবং কীভাবে এটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে সচেতন করা হয়। আয়োজনের অন্যতম একটি প্রধান দিক হলো শিশুদের জন্য আনন্দদায়ক কিছু তুলে আনা। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, এ ধরনের কার্যক্রম ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের যোগাযোগ ও মনস্তাত্ত্বিক সহাবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এ রকম আয়োজনের মধ্য দিয়ে সব ডায়াবেটিক শিশুরা অনেক দিন ধরে একত্রে বসবাস করার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে। ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা।
এই ক্যাম্প ও আনন্দ আয়োজন পরিচালনা সমর্থিত শিক্ষক একটা ইতিবাচক দিক অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের ওপর পরিলক্ষিত হয়। কারণ এর মাধ্যমে শিশুরা নিজেদের জীবন ও দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের নিয়ে তিন দিনের এই ক্যাম্প দুই ভাগে বিভক্ত ছিল। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বারডেম হাসপাতালে। শিশুদের নিয়ে প্রধান ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয় সাভারের টিএআরসি সেন্টারে। এই কার্যক্রমে ৪ থেকে ১৬ বছরের প্রায় ৫০ জন ডায়াবেটিক শিশু অংশ নেয়। এদের মধ্যে ছেলে ও মেয়েশিশুর অনুপাত ছিল ২: ১।
অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ‘সম্মিলিত প্রচেষ্টা’। শিশুদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিত্সক, স্বাস্থ্যশিক্ষাবিদ, বিভিন্ন বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও সেবিকারা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক কিশওয়ার আজাদ। শিশুরোগ বিভাগের রেজিস্ট্রার বেদোরা জাবীন অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

বাদল খান
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৬, ২০১০

Tag: ডায়াবেটিস, বয়ঃসন্ধি, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মেরুদণ্ডের ব্যথায় লেজার অপারেশন
Next Post:শীতে সর্দি-জ্বর থেকে দূরে থাকুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top