• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডায়াবেটিক রোগীর জরুরি পরীক্ষা

ডায়াবেটিক রোগীর জরুরি পরীক্ষা

December 28, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিস রোগী ছাড়াও যাদের নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশী, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কাজ তেমন করেন না, তারা নিম্নে উল্লেখিত রক্তের পরীক্ষাগুলোর মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জানতে পারেন।

খালি পেটে বা খাবারের আগে (Fasting Blood Glucose): এ পরীক্ষাটি সকালে নাস-ার আগে খালি পেটে করতে হয়। এর স্বাভাবিক মাত্রা ৬.১ মিলি মোল/লিটার বা তার কম।

খাবারের দুই ঘন্টা পরে (2 Hour After Breakfast): এ পরীক্ষাটি নাস-া খাওয়ার দুই ঘন্টা পরে করতে হয়। এর স্বাভাবিক মাত্রা ১০ মিলি মোল/লিটার বা তার কম।

যে কোন সময় (Random): এ পরীক্ষাটি দিনের যে কোন সময় করা যেতে পারে। এর স্বাভাবিক মাত্রা ৫.৫ থেকে ১১.১ মিলি মোল/লিটার

Oral Glucose Tolerance Test (OGTT): যাদের খালি পেটে FBG ৬.১ এর বেশী কিন্তু ৭.০ মিলি মোল/ লিটারের কম কিংবা দিনে যে কোন সময় ৫.৫ এর বেশী কিন্তু ১১.১ মিলি মোল/ লিটারের কম, তাদের এ পরীক্ষাটি করা খুবই জরুরি। কারণ এ পরীক্ষাটির মাধ্যমে কারো ডায়াবেটিস আছে কি নেই-সে ব্যাপারে নিশ্চত হওয়া যাবে। এ পরীক্ষাটির জন্য রোগীকে প্রথমে খালি পেটে রক্ত দিতে হবে। এরপর ৭৫ গ্রাম গ্লুকোজ পানিতে মিশিয়ে খেতে হবে এবং ঠিক দুই ঘন্টা পর রোগীকে আবার রক্ত দিতে হবে। এই দুই ঘন্টা রোগী অন্য কোন খাবার খেতে পারবেন না। কোন প্রকার শারীরিক পরিশ্রমের কাজও করতে পারবেন না। ধূমপান করা যাবে না। এ পরীক্ষায় যে রোগীর খালী পেটে ৭.০ মিলি মোল/লিটারের চেয়ে বেশি এবং দুই ঘন্টা পর ১১.১ মিলি মোল/লিটারের চেয়ে বেশি হবে তাকে নিশ্চিত ডায়াবেটিক রোগী হিসেবে চিহ্নিত করা যাবে।

গ্লাইকোলাইলেটেড হিমোগ্লোবিন

এ পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে গত ৪ মাসের গ্লুকোজের মাত্রার একটা ধারণা পাওয়া যাবে। এ পরীক্ষাটি খালি পেটে অথবা খাওয়ার পর যে কোন অবস্থায় করা যায়। এর স্বাভাবিক মাত্রা ৭% নিচে থাকা বাঞ্চনীয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ২৬, ২০০৯

Tag: ডায়াবেটিস, ধূমপান, পা, ব্যায়াম, রক্ত, হিমোগ্লোবিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রযুক্তির সহায়তায় নারী উৎপীড়ন
Next Post:খারাপ কোলেস্টেরল থেকে সাবধান!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top