• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কিডনি রোগ প্রতিরোধ ও চিকিত্সা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কিডনি রোগ প্রতিরোধ ও চিকিত্সা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

December 22, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

কিডনি রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে দীঘদিন ধরে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বংশানুক্রমিক ধারা, বার্ধক্যজনিত রোগ প্রভৃতি। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যথানাশক ও ভেষজ ওষুধের ব্যবহারও কিডনির ক্ষতির কারণ হতে পারে আর মূত্রনালির প্রদাহ (ইউটিআই) প্রতিরোধে সবচেয়ে জরুরি হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। এসব কথাই সেমিনারে বললেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিত্সকেরা।
‘কিডনি রোগ প্রতিরোধ ও চিকিত্সা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হলো গত শনিবার। ঢাকার একটি হোটেলে পার্কওয়ে হেলথ আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের রেনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট লি ওয়াই চুং এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও ইস্ট শোর হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট সেম পেহ উন হুই।
লি ওয়াই চুং কিডনি রোগের কারণ, এ রোগ প্রতিরোধ ও এর চিকিত্সা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. চুং বলেন, দ্রুত শনাক্ত করা গেলে কিডনি রোগ চিকিত্সা করে সম্পূর্ণ ভালো করা যায়। চিকিত্সা হিসেবে কিছু ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিসের অপরিহার্যতার কথাও তিনি বলেন। এ ছাড়া কিডনি কতটুকু ভালো আছে তা জানার জন্য তিনি রক্তের ক্রিয়েটিনিনের মান পরীক্ষার পরামর্শ দেন।
ড. সেম পেহ উন হুই মূত্রনালির প্রদাহের (ইউটিআই) লক্ষণ, এর চিকিত্সা ও প্রতিরোধ নিয়ে বিশদভাবে বলেন। তিনি ইউটিআই প্রতিরোধের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন।

কাজী ফাহিম আহমেদ
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৩, ২০০৯

Tag: উচ্চ রক্তচাপ, কিডনি, ক্রিয়েটিনিন, ডায়াবেটিস, প্রদাহ, মেদ, রক্ত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্যথা উপশমে নিন স্ক্র্যাম্বলার থেরাপি
Next Post:ডায়াবেটিক রোগীদের কাঁধে ব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top