• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চিকিৎসা জগতের টুকরো খবর – অ্যান্টিবায়োটিক

চিকিৎসা জগতের টুকরো খবর – অ্যান্টিবায়োটিক

October 10, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় বহুল প্রয়োগ করছেন চিকিৎসকেরা, সম্প্রতি এমন অভিযোগই শোনা গেল ব্রিটেনে ওষুধশিল্পসংক্রান্ত এক সম্মেলনে। বিশেষজ্ঞদের মতে, সর্বাধুনিক ও ব্যয়বহুল অ্যান্টিবায়োটিকগুলো শুধু ‘সর্বশেষ প্রতিরক্ষা’ হিসেবে ব্যবহূত হওয়া উচিত। কিন্তু জরিপে দেখা গেছে, চিকিৎসকেরা সর্বাধুনিক ও দুর্লভ অ্যান্টিবায়োটিকগুলো বেশি বেশি করে ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছেন, যদিও বিকল্প ও সুলভ অ্যান্টিবায়োটিক হাতের কাছেই রয়েছে।
নিষিদ্ধ ধূমপান, হূদরোগ কমে গেছে
হোটেল রেস্তোরাঁয় ও অন্যান্য আবদ্ধ স্থানে ধূমপান নিষেধ করে আইন পাসের এক বছরের মধ্যেই এর সুফল পেয়েছেন স্কটিশরা। হূদরোগে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার সে দেশে এক বছরের মধ্যেই শতকরা ১৭ ভাগ হ্রাস পেয়েছে। আগের বছর এই হ্রাসের হার ছিল মাত্র তিন ভাগ।

টকিং থেরাপি
রোগীর সঙ্গে শুধু কথা বলে (টকিং থেরাপি) রোগ নিরাময় নতুন কিছু নয়। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ট্রুডি চালডার এ বিষয়ে গবেষণা করে সম্প্রতি দেখিয়েছেন, এর মাধ্যমে ডায়াবেটিস ও ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের মতো দীর্ঘস্থায়ী রোগও সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। চিকিৎসাকালে কথা বলে রোগ সম্পর্কে রোগীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার চেষ্টা করা হয়, যাতে তারা নিজেদের অসুস্থতা সর্ম্পকে নিজস্ব দৃষ্টিভঙ্গির সমন্বয় করতে এবং জীবনযাপন-পদ্ধতিতে পরিবর্তন আনতে পারেন।

লেখকঃ ডা· নুরুর রহমান
উৎসঃ দৈনিক প্রথম আলো, ১০ অক্টোবর ২০০৭

Tag: অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, ধূমপান

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডেঙ্গু প্রসঙ্গ
Next Post:কানের অসুখ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top