• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কান্না স্বাস্থ্যের জন্য ভালো!

কান্না স্বাস্থ্যের জন্য ভালো!

November 2, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

শুনতে একটু অদ্ভূত লাগলেও একথা সত্যি যে আমাদের জীবনে কান্নার খুবই প্রয়োজন। আর আমাদের মস্তিষ্কের প্রায় একই জায়গা থেকেই কান্না ও হাসি দু’টিরই অনুভূতি আসে। হাসি ঠিক যেভাবে রক্তচাপ কমায়, শরীরকে ঝরঝরে ও তরতাজা রাখে কান্নাও ঠিক তাই করে। নিউরোসাইকোলজিস্ট, সম্প্রতি গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে কান্না মানসিক চাপ কমায়। গবেষণায় দেখা যায় যে ৮৫ ভাগ মহিলা ও ৭৩ ভাগ পুরুষরা কান্নার পর ভাল বোধ করছেন, তাদের মানসিক চাপ কমে যাচ্ছে। শুধু শারীরিকভাবে ভাল বোধ করাই না কান্নার ফলে কিন্তু পরিবেশ বদলে যায় তা খেয়অল করেছেন কি? আপনার আশেপাশের রাগত লোকজন আর গরম পরিবেশ কিন্তু বদলে যাচ্ছে। লোকজন আপনার প্রতি সহানুভূতি হচ্ছে, আর আপনার বন্ধু আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে।

অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের মন খারাপ হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে। হঠাৎ হয়তো কেঁদে ফেলার পর তা প্রকাশ পায়। নিজের মনের অনুভূতি তখন বুঝতে পারি নিজেই। মনের দুঃখিত অনুভূতি প্রকাশ না করে থাকা অর্থাৎ না কেঁদে থাকা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ব্যাপার। গবেষণায় দেখা গেছে এতে করে রক্তচাপ বেড়ে যেতে পারে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, তার কর্মক্ষমতা কমে যেতে পারে। দুঃখিত হয়েও না কান্না করাটা ডিপ্রেশন বা বিষণ্নতার একটি প্রধান লক্ষণ। আর আমরা কতটা কাঁদতে পারি তা ঠিক করে আমাদের জিন। আবার মহিলা পুরুষের মাঝেও কিছু ভিন্নতা আছে। পুরুষের তুলনায় মহিলারা চারগুণ বেশি কাঁদে।

কান্না পেলে কান্না করাটাই ভাল। কাঁদলে মন হালকা হয়’ সেই পুরনো কথাই আবার প্রামণ করলেন নিউরো সাইক্লোজিস্টগণ। সুস্বাস্থ্যের জন্য, মানসিক চাপ পরিহার করতে, কর্মদক্ষতা বাড়াতে তাই হাসির পাশাপাশি প্রয়োজনে কান্না কাটিরও দরকার আছে। কান্না পেলে কাঁদবেন কারো সামনে হোক কিংবা আড়ালে!

ডা. ওয়ানাইজা
সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ৩১, ২০০৯

Tag: ওয়ানাইজা, কান্না, ডিপ্রেশন, মস্তিষ্ক, মানসিক চাপ, হাসি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:যে সমস্যা গুরুত্বের সাথে নিতে হবে
Next Post:আলসারেটিভ কোলাইটিস কখন অপারেশন প্রয়োজন

Reader Interactions

Comments

  1. মনির আহমেদ

    December 22, 2017 at 7:27 pm

    স্যার, আমি অন্ডকোষের চিকিৎসা শুধু হোমিও থেকে ব্যথা এবং পুলে থাকে বলেই ঔষধ খেয়ে ছিলাম।
    ব্যথাটা কিছু কমে যায়,,,,, এখন ব্যথা কম কিন্তু বাম অন্ডকোষটা উপরে উঠে থাকে,,,,,, এখন আমি কি করবো?

    Reply
    • Bangla Health

      December 24, 2017 at 11:43 pm

      হোমিওতে আমাদের সেভাবে আস্থা নেই। আপনি অ্যালোপ্যাথির ডাক্তার দেখতে পারেন যদি আবার ব্যথা হয়।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top