• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ক্যান্সার প্রতিরোধে ও সজীব নিশ্বাসের জন্য চা

ক্যান্সার প্রতিরোধে ও সজীব নিশ্বাসের জন্য চা

October 27, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

চা নিঃশ্বাসকে সতেজ করে তোলে এবং মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বলে অভিমত ব্যক্ত করেছেন নিউইয়র্ক পেস ইউনিভার্সিটির গবেষক মিলটন। সবুজ চা ভাইরাসের বিরুদ্ধে টুথপেস্ট ও মাউথওয়াশের কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেয়। দেখা গেছে, সবুজ চায়ের নির্যাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রায় ১শ’ ভাগ কার্যকর। অনেকেই হয়ত জানেন, চায়ে রয়েছে ফ্ল্যাভনয়েড। এই ফ্ল্যাভনয়েড একদল পরিফেনলের সমন্বয়ে প্রাকৃতিকভাবেই চায়ে বিদ্যমান। চায়ে থাকে পলিফেনল নামের এন্টি অক্সিডেন্ট, যা কোষের ধ্বংস হওয়া প্রতিহত করে এবং অগ্নাশয়, মলাশয়, বৃহদন্ত্র, প্রোস্টেট, স্তন ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতেও সক্ষম। শিকাগোর ইউনিভার্সিটি ইলিনওয়েসের গবেষক ক্রিস্টানের মতে, চায়ের পলিফেনলস ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। এই ব্যাকটেরিয়া নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য দায়ী। গবেষণায় দেখা গেছে কালো চা দাঁতে প্লাক সৃষ্টিতে বাধা দেয় এবং এসিডের বিরুদ্ধেও কাজ করে। উল্লেখ্য, ডেন্টাল প্লাক ও বিশেষ ধরনের এই এসিড দন্তক্ষয়ের কারণ। সকালে এক কাপ চা এনে দিতে পারে সজীবতা-সতেজ নিঃশ্বাস।

ডা. শওকত উল ইসলাম
সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ২৬, ২০০৯

Tag: ক্যান্সার, দন্তক্ষয়, দুর্গন্ধ, পা, বৃহদন্ত্র, ব্যাকটেরিয়া, ভাইরাস, মুখ, স্তন, স্তন ক্যান্সার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অণ্ডথলি ফুলে যাওয়া
Next Post:রেকটাল প্রোল্যাপ্‌স

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top