• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জ্বর সম্পর্কিত জিজ্ঞাসা

জ্বর সম্পর্কিত জিজ্ঞাসা

October 21, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার মেয়ের বয়স ১৯ বছর। এক মাস ধরে থেমে থেমে জ্বর আসে। জ্বরের মাত্রা ১০০-১০১ ডিগ্রি থাকে। তবে খাওয়া-দাওয়ায় ওর রুচি নেই। মাঝেমধ্যে খাওয়া-দাওয়া না করায় দুর্বল হয়ে পড়েছে। ডেঙ্গু জ্বরের লক্ষণও নেই। তাহলে কী করতে হবে?
ফাতেমা আক্তার
উত্তরা, ঢাকা

পরামর্শ: অনেক দিন ধরে আপনার মেয়ের জ্বর হচ্ছে। কোনো পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন কি? না করালে অবশ্যই করাতে হবে। কোনো চিকিত্সককে দেখিয়েছেন কি না তা জানাননি।
আপনার মেয়ের নারীস্বাস্থ্যবিষয়ক কোনো সমস্যা না থাকলে তাকে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। জ্বর হলেই তা ডেঙ্গু ভাববেন না। আতঙ্কিত হবেন না। ঘরদোর পরিচ্ছন্ন রাখুন। মশার কামড় থেকে নিজেদের মুক্ত রাখুন। প্রয়োজনে দিনের বেলায়ও মশারি ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন
এ বি এম আবদুল্লাহ
অধ্যাপক, মেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২১, ২০০৯

Tag: এ বি এম আবদুল্লাহ, ডেঙ্গু জ্বর, পা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উত্তেজনা জাগাবে ইলেকট্রনিক চিপ
Next Post:নারীস্বাস্থ্য সমস্যা – অনিয়মিত মাসিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top