• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ থাকার ২০ টা সূত্র

সুস্থ থাকার ২০ টা সূত্র

October 8, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

একেবারে ফিট থাকতে গেলে কিছু নিয়ম কানন মেনে চলতে হবে৷ সুস্থ শরীর তার সঙ্গে শান্তিময় জীবন লাভ করতে কেনা চায়৷ কিন্তু বিশঙ্খৃলার আড়ালে জীবনটাই এলোমেলো হয়ে যায়৷থাকে না শান্তি৷ থাকে না স্বস্থি৷ সুস্থ থাকার কিছু সূত্র আছে৷ সেগুলো কি তা জেনে নিই৷

* প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে দুই অথবা তিন কিমি হাঁটুন৷ এরপরে স্নান করে সূর্য আরাধনা করুন৷ এতে মন এবং প্রাণ সতেজ থাকবে৷

* সব সময় সোজা হযে বসুন৷

* যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন৷ এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে৷

* মোটা হওয়ার প্রধাণ কারন হল তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় পদার্থ খাওয়া৷ তাই এই ধরনের খাবার খুব কম পরিমানে খান৷

* সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন৷

* গাড়ি থাকলেও খুব বেশী গাড়ি চালাবেন না৷ বেশীরভাগ সময়ে পায়ে হেঁটেই কাজ সারুন৷ এতে পায়ের মাংসপেশীর ব্যায়াম হবে৷ আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন৷

* খাবারের মধ্যে খুব বেশী পরিমাণে সবুজ শাক সবজী আর ফল খান৷

* ঘরের সব কাজ নিজে করারই চেষ্টা করুন৷

* ব্যস্ত থাকাটা শরীর ও মন দুয়ের পক্ষে ভালো৷ তাই কাজে ব্যস্ত থাকুন৷

* ব্যক্তিত্ব অনুয়ায়ী পোশাক পড়ুন৷

* জীবনে লক্ষ্য অনুসারে এগিয়ে চলুন৷

* শরীরের সৌন্দর্য বজায় রাখুন৷

* গরমের দিনে রাতে শোওয়ার আগে স্নান করুন এতে ঘুম ভালো হবে৷

* রাতে শোওয়ার আগে ঢিলে ঢালা পোশাক পড়ে শুন৷ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোম ছিদ্রের মধ্যে দিয়ে শ্বসন প্রক্রিয়া চালায়৷ সেই কারনে শোওয়ার আগে ঢিলেঢালা পোশাক পড়ে শুন৷

* চুলের প্রতি বিশেষ খেয়াল রাখুন৷ কারণ চুল হল সৌন্দর্যের অঙ্গ৷ সপ্তাহে একদিন হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা ধুন৷

* প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন৷ এতে মানসিক শান্তি পাবেন৷ তার উপর মনের জোরও বাড়বে৷

* ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷

* কথার উপরে সংযম রাখুন৷ আপনার কথাতে কেউ যেন মানসিক দুঃখ না পায়৷ সেটা মাথায় রেখে কথা বলুন৷

* রাতে শোওয়ার সময় মনে কোন চিন্তা রাখবেন না৷ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গভীর ঘুম অত্যন্ত জরুরী৷

* পেশাগত কোন সমস্যা থাকলে সেই সমস্যাকে না জিইয়ে রেখে তা মেটানোর চেষ্টা করুন৷

সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
রবিবার, 26 এপ্রিল 2009

Tag: ঘুম, ব্যায়াম, মাংসপেশী

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এ দেশেও কি হতে পারে না?
Next Post:বেশী বয়সে সন্তান ধারণে বেশীদিন বাঁচা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top