• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হাঁপানির সমস্যা

হাঁপানির সমস্যা

January 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ১০ বছর। জ্নের চার-পাঁচ বছর পর থেকে মাঝেমধ্যে আমার শ্বাস-প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট হয়ে আসছে। যখন শ্বাস-প্রশ্বাসের সমস্যা শুরু হয় তখন তা প্রায় সাত-আট দিন স্থায়ী হয়। দুই দিন বিরতির পর আবার এ সমস্যা শুরু হয় এবং প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত থাকে। শ্বাস-প্রশ্বাসের সমস্যার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর গরগর শব্দ প্রায় সব সময়ই হয়। একজন চিকিৎসকের পরামর্শে বেশ কিছু ওষুধ সেবন করেছি। কিন্তু কাজ হয়নি।
মামুনুল বারী
কাপাসিয়া, গাজীপুর।

পরামর্শঃ আপনি সম্ভবত ব্রংকিয়াল অ্যাজমা রোগে ভুগছেন। দেরি না করে শিগগিরই চিকিৎসা শুরু করুন। আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে পারেন। আপাতত টিকামেট বা বেক্সিট্রল-এফ বা সেরেটাইড ইভোহেলার-জাতীয় ওষুধ এবং সালবিউটামল ইনহেলার ব্যবহার করতে পারেন এবং থিওফাইলিন ও মন্টিলুকাস্ট-জাতীয় ওষুধ সেবন করতে পারেন। বাসায় কার্পেট থাকলে তা ব্যবহার বন্ধ করতে হবে। ঘরবাড়ি যতটুকু সম্ভব ধুলোবালি থেকে মুক্ত রাখতে হবে। ঘরে পোষা কুকুর-বিড়াল রাখা যাবে না। ঠান্ডা খাবার-পানীয় ইত্যাদি খাওয়া একদম বাদ দিতে হবে।

পরামর্শ দিয়েছেনঃ অধ্যাপক ডা· মো· আলী হোসেন
সূত্রঃ দৈনিক প্রথম আলো।

Tag: অ্যাজমা, হাঁপানি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ওষুধের মেয়াদ উত্তীর্ণের তারিখ
Next Post:Recommended health facilities for prisoner by NCCHC

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top