• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বাচ্চা মোটেও খেতে চায় না!

বাচ্চা মোটেও খেতে চায় না!

September 18, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

‘বাচ্চা মোটেও খেতে চায় না। খাবার নিয়ে সারাক্ষণই পিছু লেগে থাকতে হয়’, এমন অভিযোগ অধিকাংশ মায়েরই। অনেক সময় খাওয়ার ব্যাপারে বাচ্চাদের বেশ অরুচি থাকে। খেতে চায়ই না। পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাদের এ সমস্যা বেশ সচরাচরই হয়ে থাকে। তবে অস্বাভাবিক কিছু নয়, শিশুর বৃদ্ধিকালীন একটা স্বাভাবিক অংশই এটা। শিশুর জন্য যতটুকু খাবার আমরা প্রয়োজন মনে করছি, তার হয়তো এর চেয়ে বেশ কমই দরকার। দুশ্চিন্তার তেমন কিছু নেই। যদি এ রকম চলতেই থাকে বা শিশুর ওজন কমে যেতে থাকে, তাহলে তো পরীক্ষা-নিরীক্ষা ও উপযুক্ত চিকিত্সার জন্য চিকিত্সকের শরণাপন্ন হতেই হবে। বাচ্চা খেতে চায় না বা খুবই কম খাচ্ছে—এসব ক্ষেত্রে তাকে খাওয়ানোর ব্যাপারে আপনার করণীয় কী? নিচের টিপসগুলো কাজে লাগাতে পারেন:
 বাচ্চাকে নিয়ে পরিবারের সবাই একসঙ্গে বসে ডাইনিং টেবিলে খাবার খান। প্রয়োজনে একটা উঁচু চেয়ারে বসান বাচ্চাকে, যেন টেবিলে রাখা প্লেট থেকে খাবার খেতে তার কোনো অসুবিধা না হয়।
 নিরিবিলি শান্ত পরিবেশ চাই শিশুকে খাওয়ানোর সময়। টিভিটা বন্ধ করে দিন। খাবার রেখে টিভির দিকে মন চলে যেতে পারে ওর।
 শিশুর প্লেট, চামচ, পানির গ্লাস হোক রঙিন। তাহলে খাওয়ার ব্যাপারে তার উত্সাহ বাড়বে।
 নিজ হাতে তুলে খাওয়ার ব্যাপারে শিশুকে উত্সাহিত করুন। খাবার ফেলে প্লেটের চারদিক করুক না বিচ্ছিরি!
 শিশু যদি প্লেটে দেওয়া খাবারের অধিকাংশই রেখে দেয়, তাহলে কোনো মন্তব্য বা বকাঝকা করবেন না। আস্তে করে প্লেটটা সরিয়ে নিন। আপনার ভেতরকার কোনো রাগ-গোস্সা যেন আপনার শিশু বুঝতে না পারে।
 শিশু যখন আপনার সামনে খাচ্ছে, তখন এ ব্যাপারে যে আপনি তার ওপর বেশ সন্তুষ্ট, তা তাকে বুঝতে দিন। একটু মুচকি হাসুন, কথা বলুন বাচ্চার সঙ্গে বা তার প্রশংসা করুন—বাহ্, কী চমত্কার খাচ্ছে সোনামণি!
 একবারে খুব বেশি নয়, প্লেটে খাবার দিন অল্প পরিমাণে। শেষ হয়ে গেলে আবার দিতে পারেন বাচ্চাকে ধন্যবাদ দিয়ে।
 শিশুর খাওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। খাক না সে ধীরে ধীরে। আধঘণ্টা পর্যন্ত সময় দিতে পারেন তাকে। এর বেশি নয় অবশ্যই।
 শিশুকে সারা দিনই এটা-সেটা খেতে দেবেন না। এতে পেট সামান্য ভরা থাকলে বড় খাবারে অরুচি হয়ে যেতে পারে। সকাল, দুপুর আর রাতের খাবার—এ তিনটি বড় খাবারের মধ্যে দুটি নাশতাই যথেষ্ট।
 শিশু যদি তার সামনে থেকে খাবারের প্লেট সরিয়ে দেয় বা মুখের ভেতর খাবার ধরে রাখে, তাহলে বুঝতে হবে তার খাওয়া হয়ে গেছে। এবার খাওয়ানো বন্ধ করতে পারেন।
 ভয় দেখিয়ে বা জোর করে খাওয়াবেন না কখনো। ফল উল্টে যেতে পারে। প্রশংসাই করুন খাওয়ার ব্যাপারে।

মো. শহীদুল্লাহ
সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ, ময়মনসিংহ

Tag: দুশ্চিন্তা, শহীদুল্লাহ, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত – আত্মহত্যা প্রতিরোধ কীভাবে
Next Post:উত্সবে খাবার খান বুঝেশুনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top