• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রজননস্বাস্থ্য সমস্যা

প্রজননস্বাস্থ্য সমস্যা

January 16, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ৩১। আমরা সন্তান নিতে চাইছি, কিন্তু আমার স্ত্রীর কনসিভ হচ্ছে না। তাই চিকিৎসকের পরামর্শে আমি সিমেন পরীক্ষা করিয়েছি; কিন্তু কোনো শুক্রাণু পাওয়া যায়নি।

আমার স্ত্রীর রিপোর্ট ভালোই এসেছে। আগে একবার আমার স্ত্রী কনসিভ করেছিল, কিন্তু বাচ্চাটা রাখতে পারিনি। আমার হেপাটাইটিস-বি পজিটিভ আছে। হেপাটাইটিস-বি পজিটিভ হলে কি শুক্রাণু নষ্ট হয়? নাকি অন্য কারণে? পরামর্শ দিয়ে মানসিক কষ্ট থেকে মুক্তি দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শঃ আপনার স্ত্রী আগে কনসিভ করেছিলেন; কিন্তু তা কত দিন আগে সেটা জানাননি। যদি এ সময়ে আপনার এমন কোনো অসুখ হয়ে থাকে, যাতে শুক্রাণু তৈরিতে বিঘ্ন সৃষ্টি হয় অথবা শুক্রাণু নির্গমনে বাধা সৃষ্টি হয়, তাহলে এ রকম হতে পারে।

তা না হলে শুধু হেপাটাইটিস-বি পজিটিভের কারণে শুক্রাণু নষ্ট হওয়ার কথা নয়। আপনি আবারও পরীক্ষা করিয়ে দেখতে পারেন। অবশ্যই পুরুষ-বন্ধ্যত্ব নিয়ে কাজ করেন এমন কোনো বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে পরামর্শ নিন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো,
পরামর্শ দিয়েছেনঃ ডা· রওশন আরা খানম

Tag: প্রজনন, শুক্রাণু, হেপাটাইটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নাকের সমস্যা
Next Post:Mass awareness can help prevent filaria

Reader Interactions

Comments

  1. smitha sen

    March 19, 2008 at 11:00 pm

    i m gonna marry next week. i m very scared about sex. how can i face yhat without any pain? plz let me know

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top