• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দাঁতের সমস্যা

দাঁতের সমস্যা

January 16, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ১৭ বছর, ওজন ৪৫ কেজি, উচ্চতা পাঁচ ফুট। অবিবাহিতা। সমস্যা হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমের মধ্যে আমার মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরে। লালার সঙ্গে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে। এ সমস্যাটি এক বছর ধরে হচ্ছে। এ কারণে আমি এর আগে একবার কিছু ওষুধ খেয়েছিলাম; কিন্তু কোনো কাজ হয়নি। আমি প্রতিদিন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। এ সমস্যা থেকে মুক্তি পাব কীভাবে?
সানজিদা রহমান কাকলি
আগ্রাবাদ, চট্টগ্রাম

পরামর্শঃ সাধারণত দাঁতের গোড়ায় বা মাড়িতে পাথর হলে মুখ দিয়ে এ রকম রক্ত ঝরে। তাই প্রথমেই আপনার দাঁতের গোড়ার পাথরগুলো দন্ত্য বিশেষজ্ঞের কাছে গিয়ে স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার করাতে হবে।

এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে আপনার দাঁত ও মুখে অন্য কোনো সমস্যা আছে কি না, তাও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। দাঁত ও মুখের অন্য কোনো সমস্যা না থাকলেও যদি সমস্যা না যায় তাহলে রক্তের কিছু পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। তবে আপাতত অভিজ্ঞ দন্ত্য চিকিৎসককে দেখান।

সূত্রঃ দৈনিক প্রথম আলো,
পরামর্শ দিয়েছেনঃ ডা· সুলতানা গুলনাহার

Tag: দাঁত, মাড়ি, মুখ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চিকিৎসাজগতের টুকরো খবর
Next Post:নাকের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top