• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ব্যথা নিরাময়ে ইনফ্রারেড রশ্মি

ব্যথা নিরাময়ে ইনফ্রারেড রশ্মি

September 9, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

ইনফ্রারেড রশ্মি সাধারণত তাপশক্তি। একটি থেরাপিউটিক ল্যাম্প নামক ইলেক্ট্রিক্যাল যন্ত্র থেকে কৃত্রিমভাবে আলোক রশ্মি তৈরি করা হয় যা সূর্যরশ্মি থেকে প্রাপ্ত রশ্মির মত। ইনফ্রারেড ল্যাম্প লাল হয় এবং যখন জ্বালানো হয় তা উজ্জ্বল লাল রঙ ধারণ করে। এটি ত্বকের গভীরে সহজেই ঢুকে যেতে পারে। এই রশ্মির প্রভাবে রক্ত সংবহন এবং কোষের জৈবিক কার্যকলাপ বৃদ্ধি পায়। এই ধরনের ল্যাম্প সাধারণত শরীর থেকে ১ ফুট দূরত্বে রেখে কাজ করতে হয় এবং এটি ত্বকে ৫ মিনিটের বেশি রাখা যায় না। এটি সমস্ত দেহের তাপমাত্রা বৃদ্ধি না করে ত্বকের প্রয়োজনীয় জায়গায় তাপ বৃদ্ধি করে এবং ত্বকে শিথিলতা আনে। রক্তনালী গুলিকে প্রশস্ত করে এবং ত্বকে রক্ত পরিবহনের মাত্রা বৃদ্ধি করে ত্বকের কোষ কলাকে উদ্দীপিত করে। কোষ কলার মেটাবলিজম বা কার্যকারীতা বৃদ্ধি করে ও ত্বকের রাসায়নিক পরিবর্তনে সাহায্য করে। যেহেতু এই রশ্মি ত্বকের গভীরে পৌঁছে ফলে ত্বকের সেই অংশটুকুতে সামান্য গরম ও আরাম অনুভূত হয়, রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং ক্ষতিগ্রস্ত মাংশপেশীগুলো শিথিল হয়ে ব্যথা বেদনা দূর হয়।

ডা. জ্যোৎস্না মাহবুব খান
সূত্র: দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ০৫, ২০০৯

Tag: গরম, ত্বক, থেরাপি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চোখে ঠিকমতো দেখতে না পাওয়া
Next Post:গর্ভাবস্থায় রাতকানা রোগ প্রতিরোধে গাজর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top