• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / শরীরচর্চা / গোমুখাসন

গোমুখাসন

September 2, 2009 Category: শরীরচর্চা

গোমুখাসন (Gomukhasana): আসন অবস্থায় দেহটি গরুর মুখের আকৃতি ধরে বলে এ আসনের নাম গোমুখাসন|

পদ্ধতি:
পা দু’টো সামনের দিকে ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এবার বাঁ পা হাঁটুর কাছ থেকে ভেঙে গোড়ালি ডান উরুর অথবা ডান পাছার কাছে মেঝেতে রাখুন। এবার ডান পা হাঁটুর কাছ থেকে ভেঙে বাঁ উরুর উপর দিয়ে নিয়ে বাঁ পাছার কাছে মেঝেতে রাখুন, যাতে গোড়ালি পাছা স্পর্শ করে থাকে। এখন ডান হাত মাথার উপর তুলে কনুইয়ের কাছ থেকে ভেঙে হাতের তালু পিঠে মেরুদণ্ডের ঠিক উপরে উপুর করে রাখুন এবং বাঁ হাত কনুইয়ের কাছ থেকে ভেঙে পেছনদিকে নিয়ে ডান হাতের আঙুল ধরুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ সেঃ থেকে ৩০ সেঃ এ অবস্থায় থাকুন। এরপর আস্তে আস্তে হাত-পা আলগা করে বিশ্রাম নিন। এবার হাত-পা বদল করে আসনটি নিয়মমতো আবার করুন অর্থাৎ অর্থাৎ এবার ডান পা নিচে বাঁ পা উপরে রেখে বাঁ হাত উপরে এবং ডান হাত নিচের দিকে থাকবে। এভাবে পর্যায়ক্রমে আসনটি ২/৩ বার করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।
সাধারণভাবে যে পা উপরে অবস্থান করে, অনুরূপ সে হাত উপরে থাকে। অর্থাৎ ডান পা উপরের ভাঁজে থাকলে ডান হাত উপরে থাকে, বাঁ পা উপরে থাকলে বাঁ হাত উপরে। তবে এর উল্টোটাও হতে পারে।

উপকারিতা:
গোমুখাসনে বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হয়। আসনটি কুচিন্তা ও উত্তেজনা দূর করে, হাত ও পায়ের পেশী এবং স্নায়ুজাল সবল ও সক্রিয় রাখে। এছাড়াও আসনটি অভ্যাস রাখলে কোনদিন অর্শ, মূত্রপ্রদাহ, বাত বা সায়টিকা হতে পারে না। হাত ও কাঁধের সন্ধিস্থলের ব্যায়ামের জন্য আসনটি বিশেষ কার্যকরী। আসনটি অভ্যাস রাখলে মেয়েদের সহজে কোন স্ত্রী-ব্যাধি হতে পারে না।
যারা সারাজীবন অবিবাহিত থাকতে চায়, তাদের আসনটি অভ্যাস রাখা উচিৎ।

Tag: আসন, ব্যায়াম

You May Also Like…

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণা

কীভাবে দৌড়াবেন, জোরে না আস্তে?

আমি তো ঘরের অনেক কাজ করি, তবুও ব্যায়াম করতে হবে?

শরীরচর্চা ধরে রাখতে চান? এই কাজগুলো করুন

Previous Post:তোলাঙ্গুলাসন
Next Post:ভুজঙ্গাসন বা সর্পাসন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top