• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আমিষ ভোজনের পর পরই চা পান করা ঠিক নয়!

আমিষ ভোজনের পর পরই চা পান করা ঠিক নয়!

August 31, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

মধ্যাহ্ন ভোজন কিংবা ডিনারে সাধারণত প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার থাকে। উত্তম ক্ষেত্রেই খাবারের পর অনেক সময় চায়ের ব্যবস্থা থাকে। আবার কেউ কেউ অভ্যাসগত ভাবেই লাঞ্চ কিংবা ডিনারের পর চা পান করে থাকেন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, উক্ত প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পর পরই চান পান করা উচিত নয়। এতে করে হজমে সমস্যা দেখা দিতে পারে। দেখা গেছে, চায়ের মধ্যকার ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমে সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়। কাজেই নিয়মিত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পর পরই চা পান করলে অদূর ভবিষ্যতেই তা হজমে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। আর হজমে সমস্যা হওয়া মানেই শরীর প্রয়োজনীয় পুুষ্টি থেকে বঞ্চিত হওয়া। ফলে এক সময় শরীর অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকে। এ বিষয়ে ঈঁদুরের ওপর এক গবেষণায় আমেরিকার একদল গবেষক দেখেছেন, প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে চা গ্রহণ করলে খাদ্য হজমের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। বর্তমানে দীর্ঘদিন ধরে যারা হজমের সমস্যায় (সাধারণের কাছে যা পুরনো আমাশয় বলে পরিচিত) ভুগছেন, তাদের মধ্যে কারো দুপুরের কিংবা রাতের খাবার গ্রহণের পর পরই চা পানের অভ্যাস থেকে থাকলে তা ত্যাগ করার মাধ্যমে তাদের কেউ কেউ হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা। তবে এই সমস্যা যে শুধু লাঞ্চ কিংবা ডিনারে প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করলেই হবে তা নয়, অন্যান্য সময়েও যদি উচ্চ প্রোটিনযুক্ত নাস্তা যেমন- মাংসের কাবাব কিংবা মাংস দিয়ে তৈরি এমন কিছু খাওয়ার ঠিক আগে বা ঠিক পরেই চা পান করলে একই ধরনের বিপত্তি হবে। উল্লেখ্য, মাংস ও মাছের মধ্যেই উচ্চমাত্রায় প্রোটিন থাকে। কিন্তু মাংসের সঙ্গে চা পানেই সমস্যাটা বেশি হচ্ছে। আবার চায়ের ক্ষেত্রে অতিরিক্ত ট্যানিনের উপস্থিতির কারণে শুধু লিকার চায়ের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি হবে।

কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রোটিন বা আমিষযুক্ত খাবারের সঙ্গে চা পানের ফলে তেমন কোন সমস্যা দেখা না দিলেও নীরব অপুষ্টি তাদেরকে ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে। তাদের শরীর প্রয়োজনীয় মিনারেল থেকে বঞ্চিত হতে থাকে। এক পর্যায়ে মিনারেল ঘাটতি (ক্যালসিয়াম) এবং অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। সুতরাং প্রোটিন ভোজনের পর পরই বা পানের অভ্যাস থেকে থাকলে সেটি ত্যাগ করতে হবে। আর খাবারের পর চা পান যদি করতেই হয় তাহলে অন্তত ৪/৫ ঘন্টা বিরতি দিয়ে তারপর করুন।

ডা. সজল আশফাক
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ২৯, ২০০৯

Tag: অপুষ্টি, আমাশয়, আমিষ, ক্যালসিয়াম, সজল আশফাক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুর বিশেষ সমস্যা
Next Post:শরীর বিষমুক্ত করার অনন্য উপায়

Reader Interactions

Comments

  1. শরিফ

    April 28, 2012 at 10:11 pm

    খাওয়ার কত ঘন্টা আগে চা খাওয়া যাবে ?

    Reply
    • Bangla Health

      April 29, 2012 at 4:43 am

      চা-কফি একদম না পান করে থাকলে পারলে ভালো। যাদের স্বাস্থ্য খুব ভালো এবং নিয়মিত সুষম খাবার খান, তারা খাওয়ার পর পরই পান করতে পারেন। তবে অন্যদের বেলায় এটা খাওয়ার কমপক্ষে একঘন্টা আগে পান করা উচিত।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top