• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুর বিশুদ্ধ খাবার ও পানি

শিশুর বিশুদ্ধ খাবার ও পানি

January 16, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

অনেক সময় বিভিন্ন রোগজীবাণু খাবারের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। এতে শিশু অসুস্থ হয়ে পড়ে। তাই যখনই শিশুকে খাবার খেতে দেবেন, খেয়াল রাখতে হবে, তা মানসম্মত কি না। খাবার বাসি ও নষ্ট নয়, শিশুর জন্য তা ভালো খাবার-এসব নিশ্চিত হয়েই শিশুকে খাওয়ানো উচিত।

শিশুকে দেওয়া খাবার নিরাপদ রাখার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন-

  • নিশ্চিত হতে হবে শিশুর খাবার বেশ ভালোভাবে রান্না করা হয়েছে কি না। বিশেষত মাংস ও পোলট্রিজাত খাবার।
  • রান্নার প্রায় সঙ্গে সঙ্গেই তা খেতে দেওয়া, যেন অনেকক্ষণ ফেলে রাখার জন্য তা নষ্ট হওয়া বা জীবাণুদূষণ ঘটার সময় না পায়।
  • যে খাবার তৈরির পাঁচ ঘণ্টা পর্যন্ত রেখে দিতে হচ্ছে, তা অবশ্যই গরম করে বা ফ্রিজে রেখে দিতে হবে।
  • রান্না করা যে উদ্বৃত্ত খাবার পরে শিশুকে খাওয়ানোর জন্য নেওয়া হয়, তা আবার খাওয়ানোর আগে গরম করে নিন।
  • যেকোনো কাঁচা মাংসেই জীবাণু থাকতে পারে। তাই কোনোভাবেই এসব যেন রান্না করা খাবারের সঙ্গে মেশানো না হয়। কাঁচা মাংস রাখার বাসনপত্রও ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিন।
  • যেসব স্থানে খাবার তৈরি হয়, সে স্থান সব সময় পরিষ্কার রাখুন।
  • শিশুর খাবার সব সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, যেন তা পোকামাকড়, ইঁদুর-বিড়াল বা অন্য কিছুর সংস্পর্শে না আসে।
  • পানির যথাযথ ব্যবহার জানলে শিশুরা পানিবাহিত রোগে কম অসুস্থ হয়।
  • ঘরে নিরাপদ পানির যথেষ্ট ব্যবস্থা থাকলে শিশুর অসুখ-বিসুখ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
  • কুয়োর পানি ব্যবহার করলে কুয়ো ভালোভাবে ঢেকে রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • রান্না, খাওয়া, গোসল ও হাত ধোয়ার পানি কোনোভাবেই যেন মলমূত্র বা আবর্জনাদূষিত পানির সংস্পর্শে না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
  • পানি সংরক্ষণের পাত্র, যেমন বালতি, জার ইত্যাদি যতটুকু সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন-বালতি মাটিতে না রেখে তা দড়ি থেকে উপুড় করে ঝুলিয়ে রাখা ভালো।
  • খাওয়ার পানি সব সময় পোষা প্রাণীর সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।
  • সংরক্ষিত পানি নিরাপদ রাখার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যায়।
  • পানি অবশ্যই পরিষ্কার ঢাকনা দেওয়া পাত্রে রাখতে হবে।
  • যেকোনো পাত্র থেকে পানি নেওয়ার সময় পরিষ্কার মগ ব্যবহার করতে হবে।
  • পানিভর্তি পাত্রে হাত ডুবিয়ে দেওয়া বা এ থেকে সরাসরি পানি পান করতে দেবেন না।

সূত্রঃ দৈনিক প্রথম আলো,
লেখকঃ ডা· প্রণব কুমার চৌধুরী

Tag: শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উপবাসী রক্তে গ্লুকোজের মান
Next Post:শিশুর যখন কানে ব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top